IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> ‘আ.লীগ ক্ষমতায় আছে বলে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করছে’

আদিবাসী মুক্তি মোর্চা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‘আ.লীগ ক্ষমতায় আছে বলে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করছে’

ধূমকেতু প্রতিবেদক : সংগঠনে আনে শক্তি, সংগ্রামে আনে মুক্তি এই স্লোগান নিয়ে শুক্রবার দিনব্যাপি আদিবাসী মুক্তি মোর্চার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আদিবাসী মুক্তি মোর্চা ও অঙ্গ সংগঠনের আয়োজনে রাজশাহী মহানগরীর রানীনগরস্থ এসোসিয়েশন ভবন হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ঠ সমাজসেবী শাহিন আক্তার রেনী।

তিনি বলেন, আদিবাসী জনগণ অত্যন্ত সত ও নিরিহ স্বভাবের মানুষ। তাদের মধ্যে কোন প্রকার প্রতিহিংসা নাই। বাংলাদেশের বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী মা ও সেবক। তিনি আদিবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই পনের বছরে দেশের উন্নয়নের সাথে সাথে আদিবাসী জাতিগোষ্ঠীকে সরকারী গেজেট ভূক্ত করে ক্ষুদ্র নৃগোষ্ঠি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেইসাথে তাদের উন্নয়নে আলাদা বাজেট করছেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর কারণে দেশের যেমন অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তেমনি করে রাজশাহী মহানগরীর তেমনই উন্নয়ন হয়েছে। উন্নয়নে যেমন বাংলাদেশ রোল মডেল তেমনি রাজশাহীও রোল মডেলে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন।

রাজশাহী শান্তির ও পরিচ্ছন্ন নগরী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও রাজশাহীর উন্নয়নে বর্তমান সরকারকে বার বার দরকার। আগামী বছরের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বানচাল করতে দেশের বিরোধী শক্তিরা উঠে পরে লেগেছে। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিরোধীদের এই ধরনের অপ প্রচারে বিভ্রান্ত না হয়ে আসছে নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি। সেইসাথে আদিবাসী জণগণের দীর্ঘদিনের দাবী রাসিক মেয়রকে দিয়ে প্রধানমন্ত্রী বরাবরে পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দেন দেন প্রধান অতিথি।

আদিবাসী মুক্তি মোচার সবাপতি যোগেন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্বম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালাচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের প্রধান উপদেষ্ঠা চিত্তরঞ্জন সরদার, আদিবাসী মুক্তি মোর্চা রাজশাহী মহানগরের সভাপতি ভাদু বাস্কে, মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা, গোদাগাড়ী উপজেলা পারগানা ও উপজেলা আওয়ামী লীগর যুগ্ম সাধারণ সম্পাদক বাবুলাল মুর্মু ও আদিবাসী মুক্তি মোর্চা নওগাঁ জেলা সভাপতি গুলু মুর্মু।

অনুষ্ঠান সঞ্চালান করেন আদিবাসী মুক্তি মোর্চা রাজশাহী মহানগরের সভাপতি বিনয় টুডু।

বক্তব্যের পূর্বে প্রধান অতিথি উপস্থিত অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন। এরপর তিনি তাঁরই আনয়নকৃত মিষ্টি সবার মাঝে বিতরণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31