IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
Home >> রাজশাহী >> রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন

রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : বিশ্বরাজনীতিতে আমেরিকার বিধ্বংসী কর্মকান্ডের কঠোর সমালোচনা করে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে এলে আমেরিকাকে ভয়াবহ পরিনতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার কবির আরও বলেন, সমাজতন্ত্রের কথা বললে, ধর্ম নিরপেক্ষতার কথা বললে আমেরিকা তাদের টিকতে দেয় না। হয় তারা হত্যা করে।

না হলে গদি থেকে নামিয়ে দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের পেছনে জাতীয় ও আন্তজার্তিক মদদ ছিলো। এই আমেরিকা বঙ্গবন্ধুকে হত্যায় মদদ দিয়েছে। আমেরিকা এখন কাউকে পরোয়া করছে না। তারা আফগানিস্তানের মুক্তিকামী মানুষকে আমানবিকভাবে হত্যাকারী ইজরাইলের পক্ষে কাজ করছে। আজকে তারা মানবিকতার সবক দেয়। আবার তারাই গণহত্যাকে মদদ দেয়। এই আমেরিকা ইরাকে সাদ্দাম হোসেনকে জঙ্গী-সন্ত্রাসী অপবাদ দিয়ে হত্যা করেছে। বাংলাদেশকে ইরাক অথবা আফগানিস্তান মনে করার কোন করাণ নাই। বাংলাদেশ পাকিস্তানি বর্বর বাহিনীর সঙ্গে যুক্ত করে স্বাধীনতা অর্জন করেছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলো। এখনও আছে। ভবিষ্যতেও থাকবে। আজকের তরুণরা সেই ধারা অব্যহত রাখবে।

আমেরিকাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে শাস্তির আওতায় আনা উচিত বলে উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, আজকে আমেরিকা কিভাবে ইজরায়েলের সঙ্গে আফগানিস্তানে গণহত্যা চলাচ্ছে। হাসপাতালে ৫০০ মানুষকে একসঙ্গে হত্যা করা হলো। এর চেয়ে জঘণ্য মানবতাবিরোধী অপরাধ আর কি হতে পারে! অথচ আমাদের দেশের স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামাত তাদের কাছে ধর্ণা দিচ্ছে। তাদের ধারণা, আমেরিকা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। নির্বাচন প্রত্যেক দেশে সে দেশের সংবিধান অনুযায়ী হয়ে থাকে। আমরা অন্য দেশের নির্বাচনে কখনোই নাক গলায় না। অন্য কোন দেশেরও উচিত হবে না আমাদের দেশের নির্বাচনে নাক গলানোর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ