IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ১

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শাহবাজপুর সীমান্ত এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ৬ রাউন্ড গুলিসহ শিহাব আলী নামে এক যুবককে আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আটককৃত যুবক হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সোনাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে শিহাব আলী (২০)।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস বিফ্রিং এ বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আগ্নেয় অস্ত্র বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় বিজিবির সদস্যরা তল্লাশীর কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে একটি ভ্যান গাড়ীতে থাকা এক যুবকের হাতে ব্যাগ নিয়ে দৌড়ে পালানো চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করলে ব্যাগ থাকা একটি বই এর ভেতর অভিনব কায়দায় শিহাব আলী ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ৬ রাউন্ড গুলি সহ আটক করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানা একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রসহ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031