IMG-LOGO

রবিবার, ২৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিলরাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমি মন্ত্রীররামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর সিআইডিরহাম ও উপসর্গ নিয়ে ৫০০ শিশুর মৃত্যু ছাড়ালনন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রতিযোগিতা ও পুরস্করা বিতরণীগোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়তানোরে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা‘পল্লবীতে শিশু হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’ঈদ উপলক্ষে কেশরহাট পৌরসভায় ভিজিএফের চাল বিতরণকুষ্টিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যুরায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানীর পশুর হাটমানসম্মত শিক্ষা নিশ্চিত করণের আহ্ববান এমপি চাঁদেরকুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকিশোরগঞ্জের যুবক, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ নিহতরাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, পিকআপ চালক নিহত

মহাদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, পিকআপ চালক নিহত

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাস্থলেই পিকআপ চালক রায়হান আলীর মৃত্যু হয়েছে। নিহত রায়হান আলী (২৪) পোরশা উপজেলার নোনাহার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

এসময় পাশে থাকা পিকআপের মালিক একই গ্রামের মৃত আবু তালেবের ছেলে শহিদুল ইসলাম (২৬) গুরুতর আহত হন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার চাঁন্দাশ বালিকা বিদ্যালয় মোড়ে।

স্থানীয় সূত্র জানায়, মহাদেবপুর থেকে পোরশা যাওয়ার সময় পথিমধ্যে চাঁন্দাশ বালিকা বিদ্যালয় মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক রায়হান আলীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আশরাফুর রহমানের নেতৃত্বে জনবলসহ সেখানে গিয়ে গাড়ীর দরজা কেটে রায়হান আলীর লাশ উদ্ধার করা হয় এবং অপরপাশের দরজা কেটে গুরুতর আহত অবস্থায় পিকআপের মালিক শহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930