IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় কৃষক দলের ইউনিয়ন কমিটি গঠন,আহ্বায়ক মিঠু,সদস্য সচিব তোহিদুলগোমস্তাপুরে রেশম চাষি ও বসনী সমাবেশরাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তারবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদকলিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোকসোমবার হজের আনুষ্ঠানিকতা শুরুকয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে‘বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ডরাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিকরাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখমমান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশিবাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণবাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ আটক ২

মোটরসাইকেল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ আটক ২

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

বুধবার (৮ নভেম্বর) রাতে এক অভিযানে এই অস্ত্র উদ্ধার করে বিজিবি। এসময় ২ জন অস্ত্র চোরাকারবারীকে আটক করা হয়। জব্দ করা হয় অস্ত্র চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।

আটক অস্ত্র ব্যবসায়ীরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা এলাকার তেলকুপি গ্রামের হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৩৫) এবং মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দিন (৪৩)।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে গোবরাতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ জানান, ৫৯ বিজিবি’র আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা তেলকুপি গ্রামের রাস্তা দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালানের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের হাবিলদার সানোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেরোসের গ্রামের তেলকুপি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামরুল ও মাজির একটি মোটরসাইকেল যোগে তেলকুপি হতে কানসাট যাবার পথে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগজিন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অস্ত্র চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও চোরাচালান কাজে ব্যবহৃত জব্দকৃত মোটরসাইকেলসহ আটক আসামীদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া আরও জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশক্রমে আইন শৃংখলা রক্ষার্থে বিজিবি সীমান্তে অস্ত্র চোরাচালানের ব্যাপারে সজাগ রয়েছে এবং রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি চলতি বছরের গত ১১ মাসে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জন আসামী আটকসহ ১২টি দেশী/বিদেশী পিস্তল, ৪৪ রাউন্ড গুলি ও ১৭টি ম্যাগজিন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930