IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেকরিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> ফ্রিজে মুরগির মাংস কতদিন রাখবেন?

ফ্রিজে মুরগির মাংস কতদিন রাখবেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিদিন কমবেশি সবার পাতেই মুরগির মাংসের পদ থাকে। বিশেষ করে স্বাস্থ্য সচেতনরা লাল মাংসের পরিবর্তে মুরগির মাংস খেতেই বেশি পছন্দ করেন।

আর মুরগির মাংস সংরক্ষণের সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ফ্রিজে রেখে তা দীর্ঘদিন খাওয়া। এজন্য একসঙ্গে বেশি করে মুরগির মাংস কিনে ফিজে রেখে খান অনেকেই।

তবে ঠিক কতদিন ফ্রিজে কাঁচা বা রান্না করা মুরগির মাংস রাখা উচিত সে সম্পর্কে কি কারও কোনো ধারণা আছে? চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন-

এ বিষয়ে ভারতের এক বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরি জানিয়েছেন, মুরগির মাংস হলো উৎকৃষ্ট প্রোটিনের ভাণ্ডার। তাই নিয়মিত এই মাংস খেলে অনায়াসে দেহে এই ম্যাক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি মিটিয়ে ফেলতে পারবেন।

শুধু তাই নয়, এতে আরও আছে ভিটামিন বি ১২, ট্রিপটোফ্যান, কোলিন, জিংক, আয়রন, কপারসহ একাধিক জরুরি উপাদান। আর এসব উপাদান দেহের সার্বিক স্বাস্থ্যের খেয়াল রাখে। তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে নিয়মিত চিকেন খেতেই হবে।

ফ্রিজে কাঁচা মুরগির মাংস কতদিন রাখা উচিত?

এ বিষয়ে কোয়েল পাল চৌধুরি জানান, বাজার থেকে কিনে আনার পর ৪-৫ দিন ফ্রিজে চিকেন রাখতেই পারেন। তাই বলে মাসের পর মাস রেখে খাওয়া যাবে না।

এমন ভুলের কারণে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক রোগজীবাণু। আর এসব জীবাণু পেটে গেলে হতে পারে ডায়রিয়া, বমি, বদহজমের মতো সমস্যা।

রান্না করা মাংসও বেশিদিন রাখা যাবে না

অনেকেই একবার চিকেন রান্না করে পুরো সপ্তাহ জুড়ে খান। তবে এমন ভুল করলে বড়সড় বিপদের মুখে পড়তে হবে বলে সতর্ক করলেন কোয়েল। তার মতে, রান্না করা চিকেন ১-২ দিনের বেশি ফ্রিজে রাখলেই তা নষ্ট হয়ে যেতে পারে।

আর এমন চিকেন খেলে যে একাধিক রোগব্যাধি পিছু নেওয়ার ঝুঁকি বাড়বে, তা অনুমান করতে পারছেন নিশ্চয়ই। তাই এবার থেকে চিকেন রান্না করার ১-২ দিনের মধ্যে তা খেয়ে ফেলুন। এই নিয়ম মেনে চললেই সুস্থ থাকতে পারবেন।

কীভাবে রাখবেন?

বাজার থেকে কিনে আনার পর চিকেন ভালো করে ধুয়ে নিন। তারপর একটি পরিষ্কার পাত্রে মুরগির মাংস রেখে তা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। এই কাজ করলেই মাংস ৫-৬ দিন ভালো থাকবে।

আর রান্না করা মাংস ডিপ ফ্রিজের নিচের দিকে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন। তাহলেই এর পুষ্টিগুণ বজায় থাকবে। না হলে কম সময়ের মধ্যেই মাংস খারাপ হয়ে যেতে পারে।

সূত্র: এই সময়

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ