ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর থানার তুলসীগঙ্গা নদীর বেড়ীবাধের উপরে পাকা রাস্তার পাশে থেকে একটি রিংকু (২৫) এক যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ওই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর হয়েছে।
নিহত রিংকু পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটের আক্কেলপুর থানার রাইকাল ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সদর থানার তিলকপুর ইউপির নারায়ণপুর পশ্চিমপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীর বেড়ীবাধের উপরে পাকা রাস্তার পাশে মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা।
তাৎক্ষণিকভাবে তারা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে। পরে সেই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


