IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদের
Home >> রাজনীতি >> এইটাই আমার জীবনের শেষ ইচ্ছা, আরেক বার সংসদ সদস্য হতে চাই : লতিফ

এইটাই আমার জীবনের শেষ ইচ্ছা, আরেক বার সংসদ সদস্য হতে চাই : লতিফ

এইটাই আমার জীবনের শেষ ইচ্ছা, আরেক বার সংসদ সদস্য হতে চাই : লতিফ

ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার (বেলকুচি-চৌহালী) ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের ঈগল পাখি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকালে আলহাজ্ব সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠে ঈগল পাখি মার্কার নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, সাবেক যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক সরকারের সঞ্চালনায়, নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসির উদ্দিন মোল্লা।

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান লাজুক বিশ্বাসসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দলের নেতাকর্মীরা।

সাবেক মন্ত্রী ও বর্তমান সতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস সকলের কাছে ভোট চেয়ে বলেন, আমার অনেক বয়স হয়েছে আর হয়ত নির্বাচন করতে পারবোনা এটাই আমার শেষ নির্বাচন তাই সকলেই আমাকে শেষ বারের মত ভোট দিয়ে নির্বাচিত করবেন এটাই আমার জীবনের শেষ ইচ্ছা।

এর আগে বৃহস্পতিবার বিকালে বেলকুচির বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31