IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বাড়ি ফেরা হলো না তিন শ্রমিকের

বাড়ি ফেরা হলো না তিন শ্রমিকের

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুুকুরে পড়ে যায় ইটবোঝাই একটি ট্রাক্টর। দুর্ঘটনা কবলিত সেই ট্রাক্টর উদ্ধার করতে একটি পিকআপে বিভিন্ন সরঞ্জাম নিয়ে সেখানে গিয়েছিলেন আটজন শ্রমিক। কাজ শেষে মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন তাঁরা।

পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের একরুখি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অদুরে শ্রীরামপুর এলাকায় রাজশাহীগামী একটি ডাম্পট্রাকের সঙ্গে শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক আকরাম হোসেন (৪৫) নিহত হন।

আহতদের উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়ার পথে মারা যান দুই শ্রমিক রবিউল ইসলাম (৩০) ও রাজন হোসেন (৩৫)। দুর্ঘটনায় আহতরা হলেন জনাব আলী (৫০), ফিহাদ হোসেন (২০), জাইদুল ইসলাম (৪৫), আব্দুল কুদ্দুস (৫২), এমদাদুল হক (৪৫) ও সজিব হোসেন (৪০)।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের আটজন নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকার ও এমদাদুল হক মান্দা উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহত আকরাম হোসেনের স্ত্রী বেলী খাতুন বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা করেন। পুলিশ দুর্ঘটনার শিকার ডাম্পট্রাক ও পিকআপ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। পলাতক রয়েছে ড্রাম্পট্রাকের চালক ও হেলপার।

আহত শ্রমিক ফিহাদ হোসেন বলেন, ‘আমরা দুর্ঘটনা কবলিত বিভিন্ন যানবাহন উদ্ধারের কাজ করে থাকি। একই কাজে মঙ্গলবার বিকেলে মান্দা উপজেলার শংকরপুর এলাকায় গিয়েছিলাম। কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে আমরা দুর্ঘটনার শিকার হই।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দুর্ঘটনার বিষয়ে নিহত আকরাম হোসেনের স্ত্রী বেলী খাতুন থানায় মামলা করেছেন। এর পর আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31