IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে হত্যাকান্ডের দুই আসামী গ্রেপ্তার

অটো চার্জার ছিনতাই

মহাদেবপুরে হত্যাকান্ডের দুই আসামী গ্রেপ্তার

মহাদেবপুরে হত্যাকান্ডের দুই আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর ও পত্নীতলা : নওগাঁর মহাদেবপুর থেকে অটোচার্জার ছিনতাই ও চালককে হত্যার ঘটনার ১০ দিনের মধ্যেই এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামীদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত অটো চার্জারটি উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুমিন এবং মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালী চৌকশ পুলিশ টিম গঠন করে শনিবার রাতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সাতগাড়া গ্রামে অভিযান চালিয়ে এ হত্যাকান্ডের মূল আসামী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাজরাবাড়ী (ফকির পাড়া) গ্রামের আজাহার আলীর ছেলে হাদিউল ইসলাম ওরফে সজিবুর রহমান ওরফে জীবনকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর (মাঝপাড়া) গ্রামের মৃত আফসার মোল্লার ছেলে আশরাফুল ইসলাম ওরফে আশরাফকে বগুড়া সদর থানাধীন পীরগাছা বাজারস্থ তার মেকানিকের দোকান থেকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ছিনতাইকৃত অটোচার্জারটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে অটো চার্জার নিয়ে ভাড়ার উদ্দেশ্যে মহাদেবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ছফের আলীর ছেলে অটোচার্জার চালক আজিজার রহমান (৫০) বাড়ি থেকে বের হয়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত তিনি ফিরে না আসায় ও তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরদিন শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পত্নীতলা বাজার এলাকায় পাকা রাস্তার ধারে ধানের জমিতে অজ্ঞাতনামা একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে তার স্বজনরা লাশটি শনাক্ত করেন।

এ ঘটনায় মৃত আজিজার রহমানের জামাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ হত্যার রহস্য উদঘাটন ও ছিনতাইকৃত অটোচার্জার উদ্ধারে মাঠে নামেন।

এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31