IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ডিবি পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবি

ডিবি পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবি

ধূমকেতু নিউজ ডেস্ক : ফরিদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় স্বামী-স্ত্রীকে আটক করা হয়। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় শহরের আলীপুর আলীমুজ্জামান ব্রিজের কাছ থেকে ওই যুবককে অপহরণ করা হয়। পরে রাত সাড়ে ১২টায় শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডের কসাইবাড়ী থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর নাম কাউছার শেখ (২৬)। তিনি সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষাণচর গ্রামের মো. ছাত্তার শেখের ছেলে।

অপরদিকে আটকরা হলেন,পাপ্পু ওরফে সুমন কাজী (২৮) ও নিপা বেগম (২৬)। তারা নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের বাসিন্দা। পাপ্পু ওরফে সুমন কাজীর নামে অস্ত্র আইনে মামলাসহ নগরকান্দা ও কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় শহরের আলীপুর আলীমুজ্জামান ব্রিজের ওপর থেকে কাউছার শেখকে দুই যুবক অপহরণ করে শহরের একটি দোতলা বাড়িতে আটকিয়ে নির্যাতন করে। এরপর তার মোবাইল ফোন নিয়ে পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ৫০ হাজার টাকা দাবি করে এবং বিকাশ করে দিতে বলেন। টাকা না দিলে খুন করার হুমকি দেন তারা। এ ঘটনায় রাতেই অপহৃত যুবক কাউছার শেখের মা রানু বেগম (৪৬) বাদী হয়ে থানায় মামলা করেন।

অপহৃত যুবক কাউছার শেখের মা রানু বেগম বলেন, সন্ধ্যায় বাই সাইকেল চালিয়ে আমার ছেলে কাউছার শেখ গোয়ালচামটে মামার বাসায় যাওয়ার পথে আলীপুর ব্রিজে পৌঁছালে দুই যুবক গতিরোধ করে ইয়াবা আছে বলে একটি অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়।

পরে বাসায় নিয়ে হাত-পা বেঁধে তাকে বেধড়ক মারধর করে। এরপর রাতে আমাদের কাছে ওর মোবাইল থেকে ফোন করে ৫০ হাজার টাকা চায়, না দিলে মেরে ফেলবে বলে জানায়। আমরা ১৫ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দিই এবং দ্রুত পুলিশকে জানালে রাতেই তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান হাসান বলেন, শনিবার সন্ধ্যায় পাপ্পু ও রিয়াদ নামে দুই যুবক কাউছারকে অপহরণ করে। এ ঘটনায় তার পরিবার থানায় অভিযোগ দায়ের করলে অপহরণ মামলা হিসেবে নেওয়া হয়। রাতেই তাকে উদ্ধার করি এবং ওই বাসা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিয়াদ নামে একজন পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31