IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে কবরস্থানের বাঁশের খাঁড়ালের কাবাড়ি ঢুকে প্রাণ গেল কাঠুরিয়ার

বদলগাছীতে কবরস্থানের বাঁশের খাঁড়ালের কাবাড়ি ঢুকে প্রাণ গেল কাঠুরিয়ার

বদলগাছীতে কবরস্থানের বাঁশের খাঁড়ালের কাবাড়ি ঢুকে প্রাণ গেল কাঠুরিয়ার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে গাছ থেকে পড়ে কবরস্থানের কবর ঘেরার বাঁশের খাঁড়ালের কাবাড়ি পেটে ঢুকে শফিকুল ইসলাম পোঁকাড়ী (৪৫) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। নিহত শফিকুল ইসলাম বদলগাছী উপজেলার মিঠাপুর পশ্চিম পাড়া এলাকার মৃত কমলা ইসলামের ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক ও কাঠুরিয়া।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মিঠাপুর ইউপি এলাকার পশ্চিম মিঠাপুর পুকুরপাড় নামক স্থানে অবস্থিত কবরস্থানের গাছ কাটতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বদলগাছী থানার এসআই মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা সূত্রে জানা যায়, নিহত শফিকুল ইসলাম প্রতিনিয়ত ভ্যান চালিয়ে ও দিনমজুর হিসাবে কাঠুরিয়ার কাজ করে জীবিকা নির্বাহ করতো। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজে ভ্যান চালিয়ে মিঠাপুর পুকুরপাড় এলাকায় কবরস্থানের গাছের ডাল কাঁটতে লাগে। এক পর্যায়ে গাছের ডাল কাঁটতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে কবরস্থানের এক কবর ঘেরার বাঁশের খাঁড়ালের কাবাড়ি তার তলপেটে ঢুকে যায় ও পেটের নাড়ি ভূড়ি বের হয়ে যায়। তার চিৎকারে চাচাতো ভাই আলমসহ অনেকেই এগিয়ে আসে এবং সাথে সাথে ভ্যানযোগে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শফিকুলের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির পুকুরপাড় এলাকায় মমিনের গাছ ক্রয় করেন ঐ ইউপির চটপাড়া নামক এলাকার গাছ ব্যবসায়ী লিটন। সেই গাছ কাঁটার জন্য একই ইউনিয়নের শফিকুলকে দিন মজুর হিসেবে ঠিক করেন তিনি। বৃহস্পতিবার সকালে গাছ ব্যবসায়ী লিটন তার শ্রমিক শফিকুল ইসলামকে গাছ কাঁটার জন্য কাজে লাগিয়ে দেন। ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাঁটতে গাছের উপরে উঠেন শফিকুল। ডালপালা কাঁটার এক পর্যায়ে অসাবধানতাবশত শফিকুল সেই গাছ থেকে কবরস্থানের খাঁড়াল এর উপর পড়ে যায়। এতে কবরস্থানের বাঁশের খাঁড়ালের কাবাড়ি শফিকুলের পেটে ঢুকে গিয়ে নাড়ি-ভূড়ি বের হয়ে যায়। এরপর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শফিকুলের মৃত্যু হয়।

বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, নিহত শফিকুল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাছের কাঠুরিয়া হিসাবে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। শফিকুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31