ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রাম থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে আসামী আসলাম উদ্দিন (৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন রয়না মৌজস্থ চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসলাম নাটোরের বড়াইগ্রাম থানাধীন পিত্তভাগ এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী অভিযান চালিয়ে ৭ মার্চ ১৭.২৫ ঘটিকায় নাটোর জেলার বড়াইগ্রাম থানার মামলা নং-০৫, তারিখ-০৬/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪২/৩২৩/৩২৫ /৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ এর আসামী আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


