ধূমকেতু প্রতিবেদক : ‘স্বাধীনতা নয়মাসের যুদ্ধের ফল নয়, এটি দীর্ঘ ইতিহাসের ফল, স্বাধীনতা ব্যাকুল ও বিস্তারিত এক অভিজ্ঞতার নাম, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর নাম আমার বাংলাদেশের স্বাধীনতা’ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন রাজশাহী সিটি কলেজের বাংলা বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক।
মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১ টায় রাজশাহীর সিএন্ডবি ‘তে অবস্থিত শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান আহমেদ ফারুক বলেন, স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, স্বাধীনতা মানে আমার স্বাধীনতা, আমার বাক স্বাধীনতা, আমরা এই স্বাধীনতা দিবসে ব্রত হয় যে আমরা আমাদের সন্তানদের মানুষের মত মানুষ গড়ে তোলার চেষ্টা করবো।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক এএইচএম তাহমিদুর রহমান বলেন, সবার মত আমিও বলি স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তেমনই আমাদের জীবনটা আমরা পেয়ে যায়, কিন্তু এই জীবনটা ধরে রাখা ও এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে গেছে।তিনি আরো বলেন সন্তানকে সংস্কৃতি চর্চা করান যেন পেশাগত দায়িত্ব পালন করতে না পারলে ও যেন অন্যদিকটাতে শান্তি খুঁজে নিতে পারে। কেননা মানুষ যেন এখন একটি বাক্সে বন্দি হয়ে গেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিরাজ আহমেদ বলেন, মুক্তিযোদ্ধারা যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে, যে প্রত্যাশা নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছিলেন, স্বাধীনতা পাইয়ে দিয়েছিলেন, একটি লাল সবুজের পতাকা আমাদের হাতে তুলে দিয়েছিলেন সেই পতাকা দৃঢ়ভাবে আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে বলে জানান তিনি।
এসময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইন্জিনিয়ার নাজমা রহমান মূল প্রবন্ধ উপস্থাপন কালে বলেন, স্বাধীনতার প্রচ্ছদে যে পতাকা, তার মূলে আছে বাংলা মা। আমি শুধু বলতে জানি যেভাবেই তুমি সূর্য দেখো, সূর্য কিন্তু একটাই।
তিনি আরও বলেন, এই সূর্যটা আমার বাংলার আকাশের, এই সূর্যটা আজ ভালো নেই ক্রোধে লালে লাল হয়ে গেছে। এই আগুন একদিকে তারুণ্যকে জ্বালিয়ে পুড়িয়ে রাখ করে দিচ্ছে আরেকদিকে তারুণ্যের বুকে শক্তি সঞ্চার করছে বলেও জানান।
এদিকে অনুষ্ঠানের সভাপতি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এম.এ.মান্নান খান বলেন, আজকে ২৬ শে মার্চে আমাদের স্কুলের অনেকগুলো ইভেন্ট পরিচালিত হয়েছে সেগুলোতে যারা অংশগ্রহণ করেছে সেই সাথে যারা এর সাথে সম্পৃক্ত তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিতে চিত্রাঙ্কন ও ইসলামিক অলিম্পিয়াড এবং কুইজ অনুষ্ঠিত হয়। পরে সংশ্লিষ্টরা জানান অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ৭ টি বিভাগের মোট ২৪ জনকে ও ইসলামিক অলিম্পিয়াড এবং কুইজের ৩ টি বিভাগের মোট ১৮ জনকে পুরস্কৃত করে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে প্রতিষ্ঠানটি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


