IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> শিক্ষা >> টপ নিউজ >> পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেখার কেউ নেই!

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেখার কেউ নেই!

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদের ৪৩তম বিসিএসে অংশগ্রহণের জন্য ব্যবস্থা নিলেও ইউজিসি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এখনও কোনো বার্তা আসেনি।

তাই পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেখার কেউ নেই বলে মন্ত্যব করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে স্বাস্থ্যবিধি মেনে চতুর্থ বর্ষের আটকে থাকা ও পূর্ণ পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা এ মন্তব্য করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হলেও করোনা মহামারীর কারণে শেষ করতে পারেনি। ফলে শিক্ষার্থীরা চাকরিতে আবেদনসহ নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন।

এখনও পর্যন্ত ইউজিসি কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে সবকিছুই। ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত ইউজিসি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো নির্দেশনা দেয়া হয়নি।

তারা আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণের তারিখ প্রকাশ করলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ইবি কর্তৃপক্ষ। আমরা চাকরিতে আবেদনের সুযোগ হারাচ্ছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের থেকে এগিয়ে যাচ্ছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাপিয়ার্ড দিয়ে বিসিএস পরীক্ষার জন্য আবেদনের সুযোগ পাচ্ছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে দেখার কেউ নেই। আমরা দ্রুত পরীক্ষা গ্রহণের দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত আমাদের দাবি না মানলে আমরণ অনশনে যেতে বাধ্য হব।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থী অংশ নেন। মাববন্ধন শেষে ভিসির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছেন তারা। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পরীক্ষা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আমরাও উপলদ্ধি করছি। আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের মধ্যে অধিকাংশ বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ফল প্রকাশিত হলেও বেশ কিছু বিভাগের ফল প্রকাশ হয়নি। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ক্লাস সম্পন্ন হলেও এখনও চূড়ান্ত পরীক্ষা শুরুই হয়নি।

এছাড়া ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তির ৬টি, গণিতের ২টি, আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজের ৪টি এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬টি কোর্সের পরীক্ষা সম্পন্ন হলেও বাকি পরীক্ষাগুলো আটকে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31