IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জোড়া স্বর্ণ নিয়ে ফিরলো রাজশাহীর মেয়ে মারিন আশরাফীরহনপুরে নজরুল সন্ধ্যাতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> আম দিয়েও তৈরি করুন স্যুপ

আম দিয়েও তৈরি করুন স্যুপ

ধূমকেতু নিউজ ডেস্ক : আম দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। কাঁচা আমের বাহারি আচার-মোরব্বা থেকে শুরু করে পাকা আমের পানীয় ও ডেজার্ট কমবেশি সবাই খেয়েছেন।

তবে কখনো কি আমের স্যুপ খেয়েছেন? এটি খুবই সুস্বাদু, আবার শরীরের জন্য উপকারীও বটে। চলুন তবে জেনে নেওয়া যাক আমের স্যুপ তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. আম ২টি
২. শসা ২টি
৩. নারকেল ৪ টেবিল চামচ
৪. পানি প্রয়োজনমতো
৫. লাল মরিচ ৩টি
৬. লবণ প্রয়োজনমতো
৭. কারিপাতা ১ মুঠো
৮. মেথি বীজ ১ চা চামচ
৯. সরিষা দানা ২ চা চামচ ও
১০. বাটার মিল্ক ২ কাপ।

পদ্ধতি

প্রথমে আম ও শসা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর আমের খোসা ছাড়িয়ে স্লাইস করে নিন। এরপর শসার খোসা ছাড়িয়ে কেটে নিন। অন্যদিকে নারকেল কুঁচি করে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

এবার মাঝারি আঁচে একটি বড় প্যান বসিয়ে তেল গরম করে নিন। তেল গরম করে লাল মরিচ কয়েক সেকেন্ড ভেজে নিন। এবার নারকেলের পেস্ট মিশিয়ে নিন।

অন্যদিকে একটি প্যানে আমের টুকরোগুলো সেদ্ধ করে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিন। মাঝারি আঁচে প্যানে সামান্য পানি দিয়ে পিউরি মিশিয়ে নিন। কিছুক্ষণ জ্বাল দিন।

এরপর শসার টুকরো মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করুন। তারপর নারকেল-লাল মরিচের পেস্ট যোগ করুন। হালকা আঁচে স্যুপ রান্না করতে থাকুন। তারপর স্বাদমতো লবণ ও বাটারমিল্ক মিশিয়ে নাড়ুন।

সবশেষে একটি সসপ্যানে সামান্য তেলে অল্প আঁচে সরিষা, মেথি ও কারিপাতা ভেজে নিন। তারপর স্যুপের উপরে ঢেলে ভালো করে নাড়ুন। স্যুপটি আধা ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news