IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে বাস চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মহাদেবপুরে বাস চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসার জন্য ধান আদায় করতে গিয়ে বাস চাপায় ৭ম শ্রেণির ছাত্র সিফাত হোসেন (১৪) নিহত হয়েছে।

এ ঘটনায় ফয়সাল হোসেন (১৬) নামের ৮ম শ্রেণির অপর এক ছাত্র গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার নওহাটা মোড়ের খামার বাড়ি এলাকায়।

নিহত সিফাত হোসেন চেরাগপুর ইউনিয়নের বুজরুক বড়াইল গ্রামের ইউনুস আলীর ছেলে এবং আহত ফয়সাল হোসেন পার্শ্ববর্তী নিয়ামতপুর থানার মুড়িহাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তারা রানীপুকুর ক্বেরাতুল কুরআন ক্বওমী মাদ্রাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে ওই মাদ্রাসার ছাত্র সিফাত হোসেন ও ফয়সাল একটি পেডেল চালিত ভ্যানগাড়ি নিয়ে মাদ্রাসার ধান আদায়ের জন্য নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এসময় নওগাঁ থেকে রাজশাহী গামী বাস তাদের ভ্যানটিকে ধাক্কা দিলে তারা দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে সিফাত হোসেনের মৃত্যু হয়। আহত ফয়সাল হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রধান শিক্ষক রিয়াজুল হক কাশেমী বলেন, দুপুরে লেখাপড়া করার পরে আমি সবাইকে ঘুমাতে বলি। সন্ধ্যার দিকে লোক মুখে শুনে নওগাঁ সদর হাসপাতালে ছুটে আসি। পরবর্তীতে জানতে পারি মাদ্রাসার অপর শিক্ষক সাইফুল ইসলাম তাদেরকে ধান নিতে পাঠিয়েছিল।

এ ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31