IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মালামালসহ ৩ প্রতারক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মালামালসহ ৩ প্রতারক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ভাড়া করা ট্রাকে ভারত থেকে আমদানী করা ২৮৬ বস্তা র‌্যাপসিড-খৈল নিয়ে পালিয়ে যাওয়ার ১৫দিন পর ট্রাক হেলপারসহ প্রতারকচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় নিয়ে পালিয়ে যাওয়া ৮০বস্তা খৈল, খৈল বিক্রির ২ লাখ ৭ হাজার ৫’শ টাকা এবং খৈল বিক্রির টাকায় কেনা একটি মোটরসাইকেল ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, ট্রাকের হেলপার ঝিনাইদহ জেলার নারায়নপুর গ্রামের আদম আলীর ছেলে রানা বিশ্বাস (২৫) এবং চোরাই খৈল কেনার অপরাধে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার গোহালিয়াবাড়ী গ্রামের খোদা বক্সের ছেলে মমিনুল ইসলাম (৩০) ও চট্রগ্রামের চাঁদগাও থানার এফআইডিসি রোডের আব্দুল খালেকের ছেলে ইউনুছ আলী (৪০)।

রোববার (১৯ মে) দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সোমবার (২০ মে) বিকেলে শিবগঞ্জ থানায় আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

প্রসব্রিফিংয়ে জানানো হয়, এঘটনায় ঝিনাইদহ জেলার হলিধানী এলাকার বজলুর রহমানের ছেলে ট্রাক চালক বিল্লাল হোসেন পলাতক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, একটি ট্রাকের চুরি করা নাম্বার প্লেট ব্যবহার করে অন্য একটি ট্রাকে তা লাগিয়ে গত ৩ মে সোনামসজিদ স্থলবন্দর থেকে ২৮৬বস্তা খৈল নিয়ে গাজীপুর যাওয়ার কথা ছিল। কিন্তু ভাড়াকৃত ট্রাকটি গাজীপুর না গিয়ে লাপাত্তা হয়ে যায়।

এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে উল্লেখিতদের মালামাল ও টাকাসহ গ্রেপ্তার করা হয়। প্রেসব্রিফিংয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31