IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় গৃহবধূর মৃত্যু, শাশুড়ির বিরুদ্ধে মামলা

মান্দায় গৃহবধূর মৃত্যু, শাশুড়ির বিরুদ্ধে মামলা

মান্দায় গৃহবধূ বন্যা খাতুনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় শাশুড়ির নির্যাতন সইতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার পাকুড়িয়া মৎস্যজীবী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম বন্যা খাতুন (২০)। তিনি কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও পাকুড়িয়া মৎস্যজীবী পাড়া গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী।

নিহত বন্যা খাতুনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, প্রায় সাড়ে তিন বছর আগে মেয়ে বন্যা খাতুনকে পাকুড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে শরিফ উদ্দিনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় জামাইকে ২ লাখ টাকা, ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল ও ঘর সাজানোর জন্য বিভিন্ন আসবাবপত্র উপহার দেওয়া হয়েছিল।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক আরও বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে মেয়ে বন্যা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল তার শাশুড়ি জাকিয়া বেগম। এসব নির্যাতন সইতে না পেরে জামাইকে নিয়ে মেয়ে এক বছর ধরে আমার বাড়িতে থেকে ঘরসংসার করছে।

মেয়ের বাবা অভিযোগ করে বলেন, জামাইয়ের প্রলোভনে পড়ে গত মঙ্গলবার (৪ জুন) মেয়ে নিজের বাড়িতে ফিরে যায়। এর পর থেকে তার শাশুড়ির নির্যাতন আরও বেড়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে মেয়ে বন্যাকে কয়েকদফা মারধর করে তার শাশুড়ি জাকিয়া বেগম। সংবাদ পেয়ে এদিন দুপুরে বড়মেয়ে রুখসানা বেগম সেখানে গেলে তাকেও মারধর করা হয়। সন্ধ্যার পর মেয়ে বন্যার খাতুনের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বন্যা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদি হয়ে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। ঘটনার পর থেকে নিহতের শাশুড়ি জাকিয়া বেগম পলাতক আছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31