IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাসহ দু’জনকে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাসহ দু’জনকে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম এবং আব্দুল মতিন (৩৫) নামে এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মতিনের বড় ভাই টিটু আলী।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজের সামনের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের এত্তাজ আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে আব্দুল মতিন রানিহাটি ফতেপুর গ্রামের মৃত মান্নান আলীর ছেলে ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানিয়েছেন, রানিহাটি কলেজের সামনে থাকা আশ্রয়ণ প্রকল্পের কাছে বসে ছিলেন আব্দুস সালামসহ তার সঙ্গীরা। দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তদের ককটেল বিষ্ফোরণ ও গুলিতে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম। গুলিবিদ্ধ অবস্থায় মতিন আলীকে হাসপাতালে নেওয়া হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মিম ইফতেখার জাহান বলেন, রাত ৯টায় মতিন আলীকে এখানে নিয়ে আসা হয়। এসময় তার মাথা ও পা গুলিবিদ্ধ ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নয়ালাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এমন ঘটনাকে কেন্দ্র এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31