IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

ধূমকেতু নিউজ ডেস্ক : রংপুরের ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান নামে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার বিকেলে রংপুরের মিঠাপুকুর কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট চলাকালীন সময় এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ মঙ্গলবার (২ জুলাই) দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কামরুল হাসান দুর্গাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ভ্যানচালক মানিক মিয়ার ছেলে। কামরুল হাসান মিঠাপুকুর ক্রীড়া উন্নয়ন পরিষদের একজন খেলোয়াড় ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে মিঠাপুকুর কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। এ সময় কামরুল হাসানের ছোট ভাই আবু তাহের ক্রীড়া উন্নয়ন পরিষদের বিল্ডিংয়ের ছাদে উঠে খেলা দেখছিল। কামরুল হাসান তার ছোট ভাইকে নামানোর জন্য ছাদে ওঠেন। ওই ছাদের ওপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে পাশের একটি দোকানে। ছাদ থেকে নামার সময় একপর্যায়ে অসতর্কতাবসত ঝুলন্ত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামরুল হাসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কামরুল হাসান ভালো ফুটবল খেলতেন। নিয়মিত ফুটবল খেলার কারণে উপজেলা পর্যায়ে সবার কাছে বেশ পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ক্রীড়া উন্নয়ন পরিষদের বিল্ডিংয়ের ছাদ থেকে নিজের ছোট ভাইকে নামাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কামরুল হাসানের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31