IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরু
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘কোটাবিরোধী আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে’

‘কোটাবিরোধী আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনে বিএনপির ইন্ধন নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের বিষয়টা আমরা দুইভাবে দেখি। দেশের মূল সমস্যা থেকে ডাইভার্ট করতে এ ধরনের আন্দোলন সৃষ্টি। অন্যদিকে, ছাত্রদের যে দাবি তার সঙ্গে আমরা একমত। দেশের মানুষ নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে, সেটা আমাদের অনুপ্রাণিত করে।

সোমবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এসে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতি লুটপাটের কারণে তারা অর্থ সংকটে ভুগছে এখন তারা সব জায়গায় থেকে টাকা নিয়ে চালাতে চাচ্ছে। সরকারের দুর্নীতিবাজদের জন্য জনগণকে ঋণের ফাঁদে ফেলা হয়েছে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত চারটার সময় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি প্রায়ই হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন। সরকার তাকে নিঃশর্ত মুক্তি দিলে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করবো। কিন্তু সরকার তার নিঃশর্ত মুক্তি না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা বারবার দাবি জানাচ্ছি কিন্তু সরকার কর্ণপাত করছে না। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে বলে জানান তিনি।

পেনশন নিয়ে শিক্ষকদের যে আন্দোলন চলছে সে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শিক্ষকদের বক্তব্য অত্যন্ত যৌক্তিক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31