IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রায়গঞ্জে ঘরে বসেই মিলছে নির্ভুল জন্ম নিবন্ধন সনদ

রায়গঞ্জে ঘরে বসেই মিলছে নির্ভুল জন্ম নিবন্ধন সনদ

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : বাড়ি বাড়ি গিয়ে জন্ম নিবন্ধন আবেদন করার সাথে সাথেই প্রিন্ট কপি হাতে দিচ্ছে ধামানগর ইউনিয়ন পরিষদ। ঠিক এমন চিত্র দেখা যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকায়।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখাযায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রোজিন পলাশ বাড়ির উঠানেই বসে সঠিক তথ্য নিয়ে জন্ম নিবন্ধনের অনলাইন আবেদন করছেন মাত্র ৪ মিনিটে আর সঙ্গে সঙ্গেই পেমেন্ট সম্পন্ন করে দুই মিনিটেই একজন বাসিন্দার হাতে পৌঁছে দিচ্ছে অনলাইন সম্পন্ন একটি জন্ম সনদ।

এমন কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা জানান, নির্ভুল জন্ম- মৃত্যু নিবন্ধন করবো শুদ্ধ তথ্য ভান্ডার গড়বো এই স্লোগান কে সামনে নিয়ে ইউপি চেয়ারম্যান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আমাদের এই কার্যক্রম।

তবে কর্মব্যস্ততায় অনেকেই শশরীরে ইউনিয়ন পরিষদে হাজির হয়ে জন্ম নিবন্ধন করতে পারেন না। তাদের জন্য সহজ উপায় হলো বাড়িতে বসেই আমাদের টিমকে সঠিক তথ্য দিয়েই সঙ্গে সঙ্গে ঘরে বসেই কয়েক মিনিটেই নির্ভুল জন্ম নিবন্ধন সনদ বুঝে নেওয়া যায়। মাত্র ৬ মিনিটে একটি নির্ভুল জন্ম নিবন্ধন পেয়ে গণমাধ্যম কর্মীকে আবেগ আপ্লূত হয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ইউনিয়নের ক্ষীরতলা এলাকার বাসিন্দা সোনামণি মাহাতো, তিনি জানান, আমার জন্ম নিবন্ধনের জন্য আমাদের মেয়ের জন্ম নিবন্ধন করতে পারছিলাম না। বাড়ির কাজ কাজে সময় পাই না তাই ইউনিয়ন পরিষদে যাওয়া হয় না। আজকে হঠাৎ আমার বাড়িতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসে তথ্য নিয়ে চেয়ারম্যান রাইসুল হাসান সুমনসহ আমার হাতে জন্ম নিবন্ধন তুলে দিলেন সাথে সাথে আমার মেয়ের জন্ম নিবন্ধন সনদও করে দিলেন।

এত সহজে যে জন্ম নিবন্ধন নিজের ঘরে বসেই পাবো তা কল্পনাও করতে পারি নাই। ব্যতিক্রম কার্যক্রমে সচেতন মহল বলছেন, গ্রামের মানুষ গুলো কৃষি কাজের উপর নির্ভরশীল হওয়ায় তারা মাঠের কাজ শেষ করে আর সেভাবে জন্ম নিবন্ধন করতে ইউনিয়ন পরিষদে আসার সময় পান না। জন্ম নিবন্ধনে যেনো বিড়ম্বনা পোহাতে না হয় সে জন্য বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের জন্ম নিবন্ধন সনদ করে দিয়ে সাধারণ মানুষের কাছে এক আস্থা অর্জন করেছে ধামাইনগর ইউনিয়ন পরিষদ।

ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন জানান, কোনো শিশু যাতে ভুল জন্ম তারিখ নিয়ে বেড়ে না ওঠে, নিবন্ধনের বাইরে না থাকে এবং একই ব্যক্তির একাধিক সনদ রোধে সরকারকে সহায়তা করার জন্যেই আমার এই উদ্যোগ। ঘরে ঘরে গিয়ে সঠিক তথ্য নিয়ে আবেদনের মাদ্যমে সঙ্গে সঙ্গেই জন্মনিবন্ধন সনদ প্রদান করছি। এ উদ্যোগ আগামীতে চলমান থাকবেও বলে জানান উপজেলার ধামাই নগর ইউপি চেয়ারম্যান মোঃ রাইসুল হাসান সুমন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31