IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মোহনপুরে মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পুলিশের উপর হামলা

মোহনপুরে মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবা বেগমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ৩ টার পর উপজেলা কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।

মোহনপুর থানার দায়িত্বরত মহিলা পুলিশ কনস্টেবল শান্তনা মহন্তের দায়ের করা মামলায় তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল হাবিবা বেগমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ শে জুলাই মামলার বাদিনী ও তার সহকর্মী সাথী রানী শীলের উপর হামলার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। যার মামলা নম্বর ২৬ তারিখ ২৫/০৭/২০২৪ধারা৩২৩/৩২৪/৩৫৪/৫০৬ (২) পেনাল কোড ১৮৬০।

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবা বেগম উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিরোধী বিদ্বের্ষী। এর আগে মোহনপুর থানায় ২০১২ সালে ২ টি ও ২০২২ সালে ১ টি মামলা রয়েছে। সম্প্রতি গত মাসের ২৫ তারিখেও একটি জিডি এন্ট্রি হয়। এছাড়াও থানা পুলিশের সাথে হাতাহাতির একাধিক অভিযোগ রয়েছে নবনির্বাচিত এই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে।

ওসি হরিদাস মন্ডল জানান, থানার দায়িত্বরত দুই মহিলা কনস্টেবলকে মারধর ও কামড় দিয়ে জখম করে মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম। এঘটনায় আহত কনস্টেবল শান্তনা মহন্ত বাদি হয়ে হাবিবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে হাবিবা বেগমকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, মোহনপুর থানা সংলগ্ন বাকশিমইল বাজারে বাজার করা অবস্থায় দুই মহিলা কনস্টেবলকে মারধর করে কামড়ে জখম করে হাবিবা বেগম। এরপর আহত দুই কনস্টেবলকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এর দুইদিন পর মহিলা পুলিশ কনস্টেবলের দায়ের করা মামলায় হাবিবা বেগমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31