IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ জন আটক

মহাদেবপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ জন আটক

আটক, গ্রেপ্তার

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো মান্দা উপজেলার কোচড়া উত্তরপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাসেল, নবগ্রামের জিল্লুর রহমানের ছেলে হৃদয় প্রামাণিক, আলমগীর প্রামাণিকের ছেলে মনির, নবগ্রাম পালপাড়ার সুদেব চন্দ্র পালের ছেলে শুভ কুমার, নবগ্রাম কালাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে লিটন সরকার। জনতার হাতে আটককৃত কিশোর গ্যাংয়ের ওই সদস্যদের শনিবার সন্ধ্যায় পাঁঠাকাটা বাজার থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে পাঠাকাটার রহিম শেখের ছেলে আনোয়ার হোসেন পার্শ্ববর্তী বিনোদপুর গ্রামের আহাদ আলীর ছেলে সামছুল হককে হত্যা করার জন্য মান্দা থেকে কিশোর গ্যাংয়ের সদস্যদের ভাড়া করে। শনিবার দুপুরে ৩টি মোটরসাইকেল যোগে কিশোর গ্যাংয়ের ৭জন সদস্য চাইনিজ কুড়াল, স্টিলের পাইপ, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাঁঠাকাটা বাজারে সামছুল হকের উপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দুটি মোটরসাইকেল যোগে আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন পালিয়ে যায়। বাকী ৫ জনকে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক করে পুলিশে খবর দিলে সন্ধ্যায় পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সামছুল হক ৬ জনের নাম উল্লেখসহ আজ্ঞাতনাম ৪-৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা স্বীকার করেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।

তিনি বলেন, আটককৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31