IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে বাঁশঝাড় থেকে কবিরাজের লাশ উদ্ধার

বদলগাছীতে বাঁশঝাড় থেকে কবিরাজের লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নিখোঁজের ৩দিন পর নওগাঁর বদলগাছীতে দেউলিয়া গ্রামের বাঁশঝাড় থেকে নিখোঁজ কবিরাজ শারিকুল (৫০) এর অর্ধগলিত লাশ স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ।

খবর পেয়ে নিহত কবিরাজ শারিকুলের স্ত্রী জোসনা বেওয়া ও তার মেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপস্থিতিতে লাশটি সনাক্ত করেন।

৩০শে জুলাই বিকেল ৩টায় বদলগাছীর আধাইপুর ইউপির দেউলিয়া গ্রামে কার্তিকাহার রাস্তার পার্শ্বে আমন ধানের জমি তৈরি করার সময় পলাশ মাষ্টারের বাঁশঝাড়ে অর্ধগলিত লাশটি দেখতে পায় স্থানীয় গ্রামবাসী।

নিহত কবিরাজ শারিকুল(৫০) বদলগাছীর সদর ইউপির কাদিবাড়ি(খুলুপাড়া) গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে। শারিকুল পেশায় কবিরাজি করতো বলে জানা গেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩০শে জুলাই মঙ্গলবার বিকেল ৩টার দিকে বদলগাছীর আধাইপুর ইউপির দেউলিয়া গ্রামে কার্তিকাহার রাস্তার পার্শ্বে আমন ধানের জমি তৈরি করার সময় পলাশ মাষ্টারের ইউকালেটার গাছের বাগান ও বাঁশঝাড়ের মাঝে স্থানীয় গ্রামবাসী অর্ধগলিত একটি লাশ দেখতে পায়। বিষয়টি সাথে সাথে বদলগাছী থানা পুলিশকে জানালে থানা পুলিশের এস আই মানিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। লাশের খবর পেয়ে নিহতের স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলে আসে এবং লাশটি কবিরাজ শারিকুলের তা শনাক্ত করে। পরে মহাদেবপুর বদলগাছীর সার্কেল এ এস পি জয়ব্রত পাল, বদলগাছী থানা অফিসার ইনচার্জ মাহববুর রহমান, ওসি (তদন্ত) মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। লাশের সুরুতহাল রিপোর্ট করে সন্ধ্যায় লাশ ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়।

নিহতের স্ত্রী জোসনা বেওয়া জানান, আমার স্বামী কবিরাজ শারিকুল(৫০) পরিবার নিয়ে বদলগাছী খাদ‍্যগুদামের পাশে একটি বাড়িতে রুম ভাড়া নিয়ে বসবাস করতো। এরমাঝে কয়েক মাসের বাসাভাড়া বাঁকী হয়ে পড়ে। গত ২৬শে জুলাই বাড়ি মালিককে বাসাভাড়া দিতে বলে এবং না পাড়লে বাসা ছেড়ে দিতে বলে। ২৭শে জুলাই শুক্রবার বাসাভাড়ার টাকা জোগাড় করতে না পাড়লে বিকেলে পরিবারের সাথে মনোমালিন‍্য করে বাসা থেকে বের হয়ে চলে যায়, ঐ দিন রাত আনুঃ ১২টা থেকে ১টার মধ‍্যে আমার স্বামী শারিকুল মোবাইলে ফোন করে আমার ছোট মেয়ে ধরলে বলে যে, আমি ঘাসমারা বিষ খেয়েছি এবং দেউলিয়া গ্রামের মেহগুনী বাগানে থেকে আমার লাশ যেন নিয়ে আসে। পরদিন ২৮শে জুলাই সকাল থেকে সন্ধা পর্যন্ত আমার মেয়ে ও আমি দেউলিয়ার বিভিন্ন জঙ্গলে খোঁজ করি এবং কোথাও লাশ না পেলে শনিবার ২৮শে জুলাই রাত ১১টায় বদলগাছী থানায় বিষয়টি লিখিত ভাবে জানাই।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহতের স্ত্রী জোসনা তার স্বামী বিষ খেয়ে মৃত্যুর ব‍্যপারে থানায় একটি অভিযোগ করেছিলো। থানা পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা করছিলো। গত ৩০শে জুলাই মঙ্গলবার বিকেলে দেউলিয়া গ্রামের লোকজন ধান লাগানোর জন‍্য জমিচাষ করতে গিয়ে পলাশ মাষ্টারের বাঁশঝাড়ের পাশে অর্ধগলিত লাশটি দেখতে পায়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্তের জন‍্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব‍্যপারে থানায় একটি অপমৃত‍্যুর মামলা করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31