IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> রাজনীতি >> টপ নিউজ >> আইন করে সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগকে নিষিদ্ধ করার দাবি দুলুর

আইন করে সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগকে নিষিদ্ধ করার দাবি দুলুর

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন ছাত্র লীগ, যুব লীগসহ পুরো দলের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে নিরীহ ছাত্রদের গণহারে হত্যা করে। এসময় সাধারন মানুষসহ অসংখ্য শিশুদেরও হত্যা করা হয়। আওয়ামী লীগের এমন কর্মকান্ডকে ইতিহাসের ন্যক্কারজনক অধ্যায় হিসেবে অভিহিত করে আওয়ামী লীগ সংগঠনকে আইনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, প্রথম স্বাধীনতার জন্য যদি জামায়াকে নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও একটা যুদ্ধ। এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এই দ্বিতীয় যুদ্ধে অপরাধের জন্য আওয়ামী লীগকেও অবিলম্বে নিষিদ্ধ করা হোক।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে শহরের ঐতিহ্যবাহি কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উপদেষ্টা রুহুল কুদুস তালুকদার দুলু বলেন, গত সাড়ে ১৬ বছর নাটোরের মানুষ কথা বলতে পারেনি। নাটোরের সন্ত্রাসী আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেল। ভোটারবিহীন সন্ত্রাসীদের হাসিনা এমপি বানিয়ে ছিল, তাদের কেও বিপদে রেখে গেছেন। এসব এমপিরা জনগণের টাকা মেরে বিশাল অট্রোলিকা বানিয়েছে। বিদেশে বাড়ি করেছে, তারা আজ দেশ থেকে পালিয়েছে।

দুলু বলেন, ১৫ বছর ধরে আমার ব্যাংক একাউন্ট বন্ধ করে রেখেছে। আমি টাকা তুলতে পারি না, খরচ করতে পারি না। আমার নাটোরের মানুষ আমাকে চাল পাঠায়, মাছ পাঠায়, সবজি পাঠায় তা দিয়ে আমার চলে। আমি শেষ করতে পারি না। আর তারা সাধারণ মানুষের কাছ থেকে লুট করা টাকা, চাকরি দেওয়ার নামে মেথরের টাকা, শিক্ষক নিয়োগের টাকা, সাব রেজিস্ট্রার অফিসের চাঁদা তুলে তা দিয়ে বিদেশে বাড়ি কিনে। আমি বাবার জমিতে এমপি থাকা সময় সামান্য তিনতলার একটি বাড়ি বানিয়েছি।

দুলু আরও বলেন, যতদিন পর্যন্ত দেশের স্বাভাবিক অবস্থা না ফিরবে আপনারা নেতাকর্মী মাঠে থাকবেন। নাটোরের কোনো মানুষের ওপর যেন নির্যাতন, অন্যায়, তাদের বাড়িঘর লুটপাট না হয় সেজন্য সজাগ থাকবেন। আমার নেতাকর্মীরা আপনারা হিন্দু ভাইদের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য তাদের পাশে থাকবেন।

তিনি আরও বলেন, ড. ইউনুস একজন বিশ্ব পরিচিত নোবেলজয়ী সজ্জন ব্যক্তি। তার উপদেষ্টা পরিষদ একটা নরপেক্ষ সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে জনগণ আশাবাদী।

নাটোর জেলা বিএনপি অনুষ্ঠিত জনসভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বচ্চু’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়া, জেলা বিএনপির অন্যতম সদস্য সাবিনা ইয়াসমিন ছবি। এছাড়াও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের সমন্বয়ক জনি।

জনসভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, নাটোর পৌর সভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31