IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে রংতুলির মাধ্যমে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছে প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম

চাঁপাইনবাবগঞ্জে রংতুলির মাধ্যমে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছে প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করছেন সাধারণ শিক্ষার্থীরা। রঙতুলির মাধ্যমে ফুটিয়ে তুলছেন প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম।

শিক্ষার্থীদের এ কার্যক্রমের মাধ্যমে বোঝানো হচ্ছে এই বাংলাদেশ সবার। কোনো স্বৈরাচারের ঠাঁই নেই এ দেশে। ছাত্র সমাজ একতাবদ্ধ হয়েছে সব অনিয়মের বিরুদ্ধে।

গত শনিবার সকালে এ কার্যক্রম শুরু করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের প্রবেশদ্বার, বিভিন্ন বিভাগের সামনে, কলেজ মোড়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করে শিক্ষার্থীরা।

শুরুতে শিক্ষার্থীরা দেয়াল ও পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার পরিছন্ন করে। তারা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক ২ টিতে রং করে। এরপর দেয়ালে পেইন্টিং দেয়ার পর তারা দেয়াল লিখন বাংলা ক্যালিগ্রাফি কার্যক্রম শুরু করে। এ সময় অনেক অভিভাবক কে স্বেচ্ছায় রং নিয়ে আসতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, নবাবগঞ্জ সরকারি কলেজসহ শহরের বিভিন্ন দেয়ালে বিভিন্ন সংগঠনের পোস্টার দেয়াল লিখনী ও বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এ সব পোস্টার, ফেস্টুন ও দেয়াল লিখনী মুছে ও অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়াল লিখন চলছে। সমাজ গঠনে ও সংস্কারে এসব লিখন ভূমিকা রাখবে।

এ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া মীর মুগ্ধর স্মৃতি স্মরণে শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ কর্মসূচী পালন করা হয় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে। পরে বারঘড়িয়া, নিউ মার্কেট, শান্তি মোড়, বিশ্বরোড এবং ফায়ার সার্ভিস মোড়ে আন্দোলনে শহীদের ফেস্টুন লাগানো হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31