IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বাগমারায় প্রশস্ত রাস্তার ইট তুলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগমারায় প্রশস্ত রাস্তার ইট তুলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ গ্রামে প্রশস্থ ইটসোলিং রাস্তার ইট তুলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে ।

শুক্রবার বেলা সাড়ে এগারো’টায় (১৬ আগস্ট/২০২৪) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, আব্দুল কাইয়ুম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজা খাতুন, রা: বি: শিক্ষার্থী রাসেল, কলেজ শিক্ষার্থী রবিউল ইসলাম ও গ্রামবাসী সোহেল রানা প্রমুখ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, প্রায় এক শত বছরের পুরানো রাস্তায়, গত ১০ আগস্ট ইট তুলে, বাঁশের বেড়া, গাছ লাগানো, এবং রাস্তা সরু করে সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ।

যার কারণে মাইক্রো, পিকআপ, মিনি ট্রাক চলাচল করতে পারছে না। ফলে তাদের বিভিন্ন মালামাল, পুকুরের মাছ, কৃষিজাত পণ্য বাজারজাত করতে পারছেন না। সে কারণে সব শ্রেণির লোকজন মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা ।

অভিযুক্তরা হলেন একই গ্রামের আমির উদ্দীনের প্রভাবশালী পুত্র ফিরোজুল ইসলাম রাজু , এবং শাহজালাল রানা।

অভিযুক্ত ফিরোজুল ইসলাম রাজু, শাহজালাল রানা জানান, রাস্তার নামে কিছু ব্যক্তি আমাদের জমি দখলের চেষ্টা করছে ।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31