IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> মোহনপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

মোহনপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

ধূমকেতু প্রতিবেদক : ঘোড়দৌড় বলে কথা। যদিও প্রতিযোগিতা। যাই হোক, ঘোড়দৌড় উপভোগ করা বলে কথা। এই প্রতিযোগিতা উৎসবে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী উৎসবটি বিনোদনে মাত্রা যোগ করেছে। ফলে এই ঘোড়দৌড়কে কেন্দ্র নামে হাজারো মানুষে ঢল।

শনিবার রাজশাহীর মোহনপুর উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী এ প্রতিযোগিতা মহব্বতপুরের পালশা বিলে অনুষ্ঠিত হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে শীত আর কুয়াশা উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও যানবাহনে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু ওই বিলে উপস্থিত হয়। এই সময় সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ঘোড়ার পিঠে উঠে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়সওয়াররা।

এমন আয়োজনে এলাকাবাসীর মাঝেও উৎফুল্লতা বিরাজ করে। রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের জেলা-উপজেলা থেকে ঘোড়া নিয়ে এই আয়োজনে অংশ নিতে আসেন ঘোড়ার পেশাদার মালিকেরা। সকাল ১১টায় শুরু হওয়া এই আয়োজন শেষ হয় বিকেল ৫টায়। হাজারো মানুষ মাঠে বসে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় উপভোগ করেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলা উপজেলা হতে ৬০ জন অশ্বারোহী এ, বি, সি গ্রুপে তারা অংশগ্রহণ করে। তিন গ্রুপ হতে খেলা শেষে ১ম, ২য়, ৩য় স্থানসহ ৯ জনকে নির্বাচিত করা হয়।

তিন গ্রুপের প্রথম স্থান অধিকারকারী অশ্বারোহীর একটি করে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন উপহার হিসেবে তুলে দেওয়া হয়। দ্বিতীয় স্থান অধিকারকারী প্রত্যেক অশ্বারোহীর হাতে একটি করে স্মার্ট ফোন উপহার হিসেবে তুলে দেওয়া হয় এবং তৃতীয় স্থান অধিকারকারী প্রত্যেক অশ্বারোহীর হাতে একটি করে বাটন ফোন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

ধূরইল ইউনিয়ন আওয়মী লীগের আয়োজনে ওইউনিয়নের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, আগামী বছর আবারও এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার অন্যতম আয়োজক দোলোয়ার হোসেন বলেন,মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করি। এলাকায় এমন বিনোদনমূলক ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ প্রায় ৩০ হাজার দর্শনার্থী উপস্থিত ছিল। আশা করি সামনের বছরগুলো আরও বড় পরিসরে আয়োজন করতে পারবো।

দর্শনার্থী মিজানুর বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা জীবনে প্রথম দেখলাম। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আমিসহ পরিবারের সবাই এসেছিলাম। আমরা অনেক খুশি হয়েছি। এ রকম ঘোড়াদৌড় প্রতিযোগিতা যেন প্রতিবছর আয়োজন করা হয় এমন দাবি জানিয়েছেন অধিকাংশ দর্শনার্থী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31