IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> খেলা >> লিড নিউজ >> একসঙ্গে ৪২ ক্রীড়া ফেডারেশন-অ্যাসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি

একসঙ্গে ৪২ ক্রীড়া ফেডারেশন-অ্যাসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি

ধূমকেতু নিউজ ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একসঙ্গে ৪২টি ক্রীড়া ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি দেয়া হলো।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীর সাক্ষরিত প্রজ্ঞাপনে এই অব্যাহতির আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/অ্যাসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে নিম্নবর্ণিত ফেডারেশন/অ্যাসোসিয়েশন/বোর্ড/সংস্থার সভাপতিগণকে অব্যাহতি প্রদান করিল।’

এরপর ৪২টি ফেডারেশন/অ্যাসোসিয়েশনের তালিকা তুলে ধরা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরই সর্বস্তরে যে সংস্কারের আওয়াজ তুলেছে, তারই ধারাবাহিকতায় একসঙ্গে ৪২টি ফেডারেশন/অ্যাসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি দেয়া হলো।

যে ৪২ ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে

ব্যাডমিন্টন ফেডারেশন, শুটিং স্পোর্টস ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, জুডো ফেডারেশন, কারাতে ফেডারেশন, তায়কোয়ান্দো ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, জিমন্যাস্টিকস ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, আরচারি ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থা, বক্সিং ফেডারেশন, বধির ক্রীড়া সংস্থা, বাশাআপ অ্রাসোসিয়েশন, রাগবি ফেডারেশন, ফেন্সিং ফেডারেশন, বেসবল সফটবল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি, সার্ফিং অ্যাসোসিয়েশন, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন, চুকবল অ্যাসোসিয়েশন, সেপাক টাকরো অ্যাসোসিয়েশন, জুজুৎসু অ্যাসোসিয়েশন, প্যারা আরচারি অ্যাসোসিয়েশন, ভারোত্তোলন ফেডারেশন, উশু ফেডারেশন, ক্যারম ফেডারেশন, সাইক্লিং ফেডারেশন, টেনিস ফেডারেশন, কুস্তি ফেডারেশন, রোলার স্কেটিং ফেডারেশন, কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশ, থ্রো বল অ্যাসোসিয়েশন, ভলিবল ফেডারেশন, স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন, রোইং ফেডারেশন, আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন, ঘুড়ি অ্যাসোসিয়েশন, অ্যাথলেটিকস ফেডারেশন, খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন, খোখো ফেডারেশন ও মার্শাল আর্ট কনফেডারেশন।

জাতীয় ক্রীড়া পরিষদের অঙ্গসংস্থা মোট ৫৫ টি। এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত। বাকি ৫৩ ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়োগ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন, বাংলাদেশ ব্যুত্থান অ্যাসেসিয়েশন ও বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সভাপতি পদ শূন্য ছিল। কয়েকদিন আগে অপসারণ করা হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন ও বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতিকে।

ফুটবল ও ক্রিকেটের সভাপতি অপসারণের এখতিয়ার নেই জাতীয় ক্রীড়া পরিষদের। কিছুদিন আগে ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে পরিচালনা পর্ষদের সভায় নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ সাঁতার ফেডারেশন, বাংলাদেশ গলফ ফেডারেশন, বাংলাদেশ ব্লিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন ও বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতিকে বহাল রাখা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31