IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগ
Home >> বিনোদন >> কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

ধূমকেতু নিউজ ডেস্ক :কিংবদন্তি নির্মাতা, জনপ্রিয় চলচ্চিত্রকার আমজাদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের আজকের এই দিনে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই বছর নভেম্বরের মাঝামাঝি ব্র্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রথমে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা নেওয়া অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আমজাদ হোসেন ছিলেন একাধারে চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী ও লেখক। তার জন্ম ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুর জেলায়। রুপালি পর্দায় যাত্রা শুরু অভিনয় দিয়ে। হারানো দিন চলচ্চিত্রের মাধ্যমে ১৯৬১ সালে তিনি এ জগতে পা রাখেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘খেলা’। জহির রায়হানের সঙ্গে লিখেন সাড়া জাগানো চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’র চিত্রনাট্য।

১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গুণী নির্মাতা। এ ছাড়া তিনি আরও ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। পেয়েছেন রাষ্ট্রীয় একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

তার জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে- বাল্যবন্ধু, পিতাপুত্র, এই নিয়ে পৃথিবী, বাংলার মুখ, নয়নমণি, সুন্দরী, কসাই, জন্ম থেকে জ্বলছি, দুই পয়সার আলতা, গোলাপী এখন ঢাকায়, গোলাপী এখন বিলেতে ইত্যাদি।

তার উপন্যাসের মধ্যে রয়েছে ধ্রুপদী এখন ট্রেনে, আমি এবং কয়েকটি পোস্টার, রক্তের ডালপালা, বেলায় অসময় ইত্যাদি। জীবনীগ্রন্থের মধ্যে রয়েছে মওলানা ভাসানীর জীবন ও রাজনীতি, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবন ও রাজনীতি, মানবেন্দ্রনাথ রায়ের জীবন ও রাজনীতি। ইতিহাসগ্রন্থের মধ্যে রয়েছে বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাস (প্রথম ও দ্বিতীয় খ), নকশালবাড়ী কৃষক আন্দোলন, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস প্রভৃতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31