IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ‘সন্ত্রাস দমনে ভূমিকা পালন করায় খুন হয়েছে সেন্টু চেয়ারম্যান’

‘সন্ত্রাস দমনে ভূমিকা পালন করায় খুন হয়েছে সেন্টু চেয়ারম্যান’

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধানসহ সন্ত্রাসীদের দমন ও সন্ত্রাস নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করার কারণেই ইউপি চেয়ারম্যান নঈম উদ্দন সেন্টুকে গুলি করে হত্যা করা হয়েছে, এমন দাবি তার পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের।

৫ আগস্টের পর প্রশাসনের নিস্ক্রিয় ভূমিকার কারণে সন্ত্রাসীরা সংগঠিত হয়ে মাথা চাড়া দিয়ে ওঠে। এরই জের ধরে পরিকল্পিতভাবে চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি। এ হত্যাকাণ্ডের মূল হোতা তরিকুল ইসলাম টুকু বলে স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে এবং তাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রকাশ্য দিবালোকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নঈম উদ্দিন সেন্টু (৬৫)।

চেয়ারম্যান হত্যার মূল পরিকল্পনাকারী তরিকুল ইসলাম টুকর বাড়ি ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ঠিক পেছনে। টুকু ফিলিপনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি নিজের পরিচয় দিতেন বলে স্থানীয়রা জানান। তবে এ বিষয়ে স্থানীয় বিএনপি’র কোন নেতা কথা বলতে রাজি হননি।

১ অক্টোবর, মঙ্গলবার রাতে নিহত সেন্টুর ছেলে আহসান হাবিব বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন যার নং-১। দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করলেও আসামির সংখ্যা ও তাদের পরিচয় মামলার তদন্তের স্বার্থে পরে জানানো হবে বলে জানান।

হত্যার ঘটনায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আব্দুল খালেক বলেন, পুলিশ ইতিমধ্যে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যায় সরাসরি জড়িতদের চিহ্নিত করেছে। এছাড়াও ঘটনার পরিকল্পনাকারীরাও চিহ্নিত হয়েছে। খুব শিঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।

তবে আইন শৃঙ্খলা বাহিনী এখনই কার্যকর ব্যবস্থা না নিলে চরাঞ্চলের মানুষ আবারও সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়বে এমনটি মনে করছেন ফিলিপনগরবাসী।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31