IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> লিড নিউজ >> আহবায়ক কমিটি কাউকে বহিস্কার করার ক্ষমতা রাখেন না:সুইট

আহবায়ক কমিটি কাউকে বহিস্কার করার ক্ষমতা রাখেন না:সুইট


ধূমকেতু প্রতিবেদক : গত কয়েকদিন পূর্বে রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহŸায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষর করে বিএনপি’র সকল সদস্য পদ থেকে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে বহিস্কার করেন। এই বহিস্কারের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বিভিন্ন থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আব্দুল কালাম আজাদ সুইট বলেন, আহবায়ক কমিটি কাউকে বহিস্কার করার ক্ষমতা রাখেনা। বিধায় আমি বহিস্কৃত নই। এইজন্য আমার বহিস্কার আদেশ প্রত্যাহারের কোন প্রয়োজন নাই।

সুইট আরো বলেন, আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের নির্দেশনায় রাজনীতি করি। তাঁর নির্দেশনাতেই আমি আগামীতেও রাজনীতি করে যাবো। তিনি আরো বলেন, আমি বাহির থেকে ভেসে এসে এখানে রাজনীতি করছিনা। আমার দাদা এখানকার চেয়ারম্যান ছিলেন। তাঁর বড় ভাই ইমরান আলী সরকার ছিলেন মন্ত্রী। আমি রাজনৈতিক বংশের ছেলে। তিনি বলেন, যারা মোটর মালিক সমিতি, ওয়াকার্স পার্টির অফিস, জাতীয় পার্টির অফিস দখল করে বিএনপি কার্যালয় এবং সরকারী জমি ব্রিটিশ কাউন্সিল দখল করে তাদের বিরুদ্ধে এই কমিটি কোন কিছু করতে পারেনা। ঐ সকল দখলবাজ নেতাদের নেতা বলতে লজ্জা লাগে বলে উল্লেখ করেন তিনি। তিনি কোন ছিনতাইকারী পরিবার থেকে উঠে আসেনি নি বলে উল্লেখ করেন ।

তিনি বলেন, যে কারনে আমাকে বহিস্কার করা হয়েছে সেটা সত্য নয়। আমাকে মাউশির পরিচালক চেনেনা বলে জনিয়েছেন। তিনি সাংবাদিকদের নিকট সেই বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, মাউশি পরিচলক দূর্নীতিবাজ। তিনি ঐ দূর্নীতিবাজ পরিচালকের বিরুদ্ধে মামলা করবেন। যারা তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন তারা যেন ঐ পরিচালককে কিভাবে বাঁচাবেব আমি তা দেখবো। তিনি ঐ পরিচালকের বিভিন্ন দূনীতির ফিরিস্তি তুলে ধরেন। পরিশেষে তিনি সবার দোয়া চান।

এদিকে সমাবেশের পূর্বে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাজশাহী মহানগরীর ভূবনমোহন পার্কে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হয়। সেখান থেকে বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে তারা সোনাদিঘি হয়ে সাহেববাজার জিরো পয়েন্ট দিয়ে বাটারমোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়া পুলিশ ফাঁড়ির পার্শে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নিই গভ: ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা জার্জিস কাদের।

রাজশাহী বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহ্ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মতিহার থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদ নাজমুল হক ডিকেন, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুুমন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল।

এছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বর্তমান আহবায়ক কমিটি ভেঙ্গে দেওয়ার দাবী জানান। সেইসাথে সুইটের মত কাউকে অবৈধভাবে বহিস্কার করা থেকে বিরত থাকার আহবায়ক জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31