IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের নবনির্মিত ৩ তলা ভবনের উদ্বোধন

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের নবনির্মিত ৩ তলা ভবনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের কো- অর্ডিনেটর শামছুল আলম এর উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের সভাপতি সাইদুর রহমান। জানা যায়, খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ২৫০ জনের থাকার ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৬৬ টাকা। সেখানে এতিম অসহায় শিশু ও বৃদ্ধরা নিরাপদে বসবাস করতে পারবেন । প্রতি তলায় দুই প্বার্শে ওয়াস রুমসহ নামাজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ কো- অর্ডিনেটর মসলেম আলী ফকির।

বক্তব্য রাখেন সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল,তত্বাবধায়ক শাহদৌলা আল মুনসুর, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা প্রমুখ। উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক সামশুদ্দিন সমেশ ডাক্তার এর সহধর্মিণী মেহেরুন্নেছা,গড়গড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ করিম টিপু, বাঘা প্রেস ক্লাবের সদস্য , সাংবাদিক আমানুল হক আমান,আসলাম আলী, গোলাম তোফাজ্জল কবীর মিলন, ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার তানজির রহমান, মেডিকেল রেজিস্ট্রার আল আমিন,আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক শাকের ইসলাম প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আল মামুন। ফাউন্ডেশনের কো_অর্ডিনেটর শামসুল আলম জানান, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। দুইজন এমবিবিএস চিকিৎসক চিকিৎসা দিবেন। প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত তিনদিন স্থানীয় লোকজন চিকিৎসা সেবা নিতে পারবেন। তাদেরকে ঔষধ দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে মৃত্যু শয্যায় শায়িত,সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক সামশুদ্দিন সমেশ ডাক্তার। প্রতিষ্ঠানটি গড়তে গিয়ে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তবুও হাল না ছেড়ে স্ত্রীর ও বিশিষ্টজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। সেখানে ঠাই পেয়েছে এতিম ও সুবিধা বঞ্চিত ১২৩জন শিশু এবং ৪৪জন বয়োবৃদ্ধরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31