IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পাবনায় ‘মানব কল্যাণ ট্রাস্ট’র উপদেষ্টা সম্মেলন

পাবনায় ‘মানব কল্যাণ ট্রাস্ট’র উপদেষ্টা সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার সিংগা মানব কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা সম্মেলন ও শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ হাতে নেয়া উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার দুপুর ১২ টায় ট্রাস্টের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

মানব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রফেসর আলহাজ্ব মোঃ আবুল হোসেন স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন। ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ড. মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় ট্রাস্টের সার্বিক পরিস্থিতি ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ আব্দুর রহিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহাতাব রিয়েল এস্টেটের চেয়ারম্যান আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, ইনকাম ট্যাক্স এডভাইজার রেজাউল কামাল সেলিম, মাদকদ্রব্য দপ্তরের সাবেক কর্মকর্তা আব্দুল ওয়াহাব খান, ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, হরুন উর রশিদ খান, জুলফিকার আলী, জাহাঙ্গীর হোসেন, প্রকৌশলী আব্দুল হান্নান, এসএম ল্যাবরেটরীর চেয়ারম্যান মাহবুবুল আলম ফারুক, কাজী ফরহাদ হোসেন, তোফাজ্জল হোসেন, আজিজুর রহমান বকুল, ট্রাস্টের ক্বারী শিক্ষক মাওলানা আব্দুল মালেক প্রমুখ।

ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. আলমগীর হোসেন বলেন, অসহায় বিধবা, হতদরিদ্র, অনাবাসিক শিক্ষার্থী, উচ্চতর ডিগ্রীধারী শিক্ষার্থী, আদিবাসী ও চরাঞ্চলের ২৫ জোড়া জমজ শিশুর মাসিক ভাবে আর্থিক সহায়তা প্রদান। একজন অসহায় বিধবাকে প্রতিদিন সন্ধ্যায় খাবার সরবরাহ, শিশুশ্রম বন্ধ, পথশিশুদের তদারকি, দোলনার শিশু তদারকি, অমুসলিম ব্যক্তি ও পরিবারকে সহায়ত প্রদান করা হয়।

ট্রাস্টের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ট্রাস্ট থেকে স্বনির্ভর কার্যক্রম হাতে নেয়া হচ্ছে। ড্রাইভিং, সেলাই মেশি, কম্পিউটার প্রশিক্ষণ, বাঁশ ও বেতের কাজ, ওয়ার্কশপ ও ইলেক্ট্রনিক্স কাজের প্রশিক্ষণ, তনবীহ, জায়নামাজ ও নারিকেলের ছোবা দিয়ে টুপি প্রস্তুত, হাতপাখা তৈরী ও বাচ্চা এব বড়দের পোষাক তৈরীর প্রশিক্ষণ। অবসরপ্রাপ্ত প্রফেসর আবুল হোসেন বলেন, এতিমদের জন্য ৫ তলা ভবন নির্মাণ ও জাতিসংঘরে নিকট থেকে ৫ কোটি টাকা অনুদানে প্রধান উপদেষ্ঠাসহ সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করা হবে। তার ইচ্ছে, মৃত্যুর আগে তিনি এই ট্রাস্ট পরিচালনার জন্য ১ কোটি টাকার ফিক্স এফডিআর করে যেতে চান। এ জন্য সমাজের বিত্তবান ও দানবীরদের সহায়তা দাবী করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31