IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে আবারো গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরি

এখনো উদ্ধার হয়নি চুরি যাওয়া ১৭টি গরু ছাগল

আত্রাইয়ে আবারো গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরি

গরু চুরি

গরু চুরি। ছবি- ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে আবারো গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত মাসে উপজেলার থাঐপাড়া থেকে ৯টি গরু ছাগল এবং দিঘীরপার থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখনো চুরি যাওয়া গরু ছাগল উদ্ধার করতে পারেনি পুলিশ।

চকবিষ্টপুর গ্রামের মইতুল সরকারের স্ত্রী ময়না বিবি জানান,শুক্রবার সন্ধায় গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। ফজরের নামাজের একটু আগে ঘুম থেকে উঠে গরু দেখে আবারো ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের তালা কেটে চোরেরা তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হবে। এছাড়া একই রাতে প্রতিবেশি আজিজ সরকারের গোয়াল ঘরের তালা কেটে প্রায় এক লক্ষ টাকা মূল্যের একটি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এই গৃহিনী।

এব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় অভিযোগ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া চুরি যাওয়া আরো ১৭টি গরু ছাগল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য,গত ৯সেপ্টেম্বর রাতে উপজেলার থাঐপাড়া গ্রামের জাকির হোসেন,রাজা আহম্মেদ ও সাইদুর রহমানের গোয়াল ঘরের তালা কেটে এক রাতে প্রায় সাড়ে ৫লক্ষ টাকা মূল্যের ৭টি গরু এবং ২০হাজার টাকা মূল্যের ২টি ছাগল চুরির ঘটনা ঘটে। এছাড়া হত ২৩সেপ্টেম্বর উপজেলার দিঘীর পার গ্রামের হাজী নিজাম উদ্দীনের গোয়াল ঘরের তালা কেটে প্রায় ১১লক্ষ টাকা মূল্যের ৮টি গরু চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত থানাপুলিশ গরু উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31