IMG-LOGO

সোমবার, ৩১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জোড়া স্বর্ণ নিয়ে ফিরলো রাজশাহীর মেয়ে মারিন আশরাফীরহনপুরে নজরুল সন্ধ্যাতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> দারচিনির পানি খেয়ে ওজন কমাতে চান

দারচিনির পানি খেয়ে ওজন কমাতে চান

ধূমকেতু নিউজ ডেস্ক : দারচিনির পানি ওজন কমাতে সাহায্য করে। অনেকেই জানেন। কিন্তু জানেন কোন দারচিনি ওজন কমানোর জন্য কার্যকরি। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, সব দারচিনি সমান নয়। কিছু কিছু দারচিনির অতি ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে। তাই প্রতিদিন সকালে দারচিনির পানি খাওয়ার অভ্যাস শুরু করার আগে জেনে নিন কোন দারচিনি খাবেন।

দারচিনি কী ভাবে ওজন কমাতে সাহায্য করে?

যেকোনও খাবার যা বিপাকের হার বৃদ্ধি করে, তা ওজন কমানোর ক্ষেত্রেও সহায়ক। দারচিনি মানবদেহের বিপাকের হার বৃদ্ধি করে। এছাড়া দারচিনি হজম ক্ষমতা ভাল রাখতে সাহায্য করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এমনকি, দারচিনিতে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্টও রয়েছে। যা ত্বকের স্বাস্থ্য ভাল রাখার পাশাপাশি শরীরকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে যা পরোক্ষে ওজন কমানোর ক্ষেত্রেও কার্যকর ভূমিকা নেয়।

কখন দারচিনির পানি খাওয়া যেতে পারে?

১। সকালে প্রথম পানীয় হিসাবে দারচিনি এবং মধু দিয়ে তৈরি পানি খাওয়া যেতে পারে। এতে বিপাকের হার সারাদিন ভাল থাকবে। শর্করার মাত্রাও থাকবে নিয়ন্ত্রণে।

২। খাবার ২০-৩০ মিনিট আগে দারচিনির পানি খেলে শর্করা জাতীয় খাবার খাওয়ার ইচ্ছে কমবে। পেটও দ্রুত ভরবে।

৩। শারীরিক কসরৎ বা যোগব্যায়ামের পরেও দারচিনির পানি খাওয়া যেতে পারে। এতে পেশির নিরাময় হবে।

৪। ঘুমোতে যাওয়ার আগে দারচিনির পানি খেলে সারারাত আপনার শরীরে ক্যালোরি ঝরার প্রক্রিয়া জারি থাকবে।

কী ভাবে বানাবেন?

উপকরণ: এক লিটার পানি এক চা চামচ গুঁড়নো দারচিনি এবং ১ টেবিলচামচ ভাল মধু।

প্রণালী: পানি ফুটিয়ে আঁচ বন্ধ করুন। এবার তাতে দারচিনির গুঁড়ো দিয়ে দিন। যদি গুঁড়ো না থাকে তবে দারচিনির একটি ছোট টুকরো পানিতে দিয়ে ফুটতে দিন। তার পরে আঁচ বন্ধ করে ১৫ মিনিট রেখে দিন। তার পরে ছাঁকনি দিয়ে একটি পাত্রে ছেঁকে নিন। পানি সামান্য ঠান্ডা হলে মধু মেশান। চাইলে লেবুর রসও মেশাতে পারেন। সারারাত ফ্রিজে রেখে দিন। সকালে উঠে খান।

কোন দারচিনি ভাল?

সেলিন দারচিনি: যদি রোজ দারচিনির পানি খাওয়ার পরিকল্পনা থেকে থাকে তবে সেলন দারচিনি ব্যবহার করুন। ওই ধরনের দারচিনিতে থাকে অল্প পরিমাণে কুমারিন। এ থেকে লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। তবে এমন দারচিনির দামও কিছুটা বেশি।

ক্যাসিয়া দারচিনি: যে দারচিনি সাধারণ মুদিখানার দোকানে পাওয়া যায়। তবে ক্যাসিয়ায় কুমারিনের পরিমাণ থাকে বেশি। ওই দারচিনি বেশি খেলে তা লিভারের ক্ষতি করতে পারে। তাই ক্যাসিয়া দারচিনি খেলে তা খেতে হবে অতি অল্প পরিমাণে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news