IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> খাদ্য উৎপাদনকারী গ্রামীণ নারীর স্বীকৃতির দাবি

খাদ্য উৎপাদনকারী গ্রামীণ নারীর স্বীকৃতির দাবি

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৪ উপলক্ষ্যে গ্রামীণ নারীরা তাদের বৈচিত্র্যময় উৎপাতি খাদ্য প্রদর্শন করেন একই সাথে নিরাপদ ও পছন্দনীয় খাদ্য উৎপাদনে গ্রামীণ নারীর অবদান শীর্ষক আলোচনা ও মতবিনিময় হয়। গ্রামীণ নারী তাদের অবদানের স্বীকৃতি এবং রাষ্ট্রীয়ভাবে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানান।

আজ মঙ্গলবার ( ১৫ অক্টোবর ২০২৪) রাজশাহীর পবা উপজেলার কাড়িগড় পাড়ার পুষ্টি সমৃদ্ধ মডেল শতবাড়ির নারীরা তাঁদের উৎপাদিত খাদ্য বৈচিত্র্য প্রদর্শন করেন। অন্যদিকে তানোর উপজেলার সিন্দুকাই গ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের বৈচিত্র্যময় খাদ্য প্রদর্শন করেন। গ্রামীণ নারী দিবসের আলোচনা সভায় প্রধান হিসিবে সভাপতিত্ব করেন বিভাগীয় জয়ীতা নারী মোছা: রহিমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন জয়ীতা নারী মনিরা খাতুন, সফর ভার্মী কম্পোস্ট উৎপাদনকারী ও নারী উদ্যোক্তা বিলকিস বেগম। আলেচানা সভায় নারীরা বলেন- গ্রামীণ নারীরা খাদ্য উৎপাদন, বীজ সংরক্ষণে বিশেষভাবে অবদান রাখে । কিন্তু গস্খামীণ নারীর এই অবদানগুলো গুরুত্ব দেয়া হয়না রাষ্ট্রীয় পর্যায়ে। একজন পুরুষ কৃষক যেভাবে সুযোগ সুবিধা পায় সেভাবে একজন নারী কৃষক সুযোগ সুবিধা পায়না।

আলেচানা সভায় বারসিকের গবেষক মো: শহিদুল ইসলাম বলেন- দেশের খাদ্য উৎপাদনে নারীর যে অবদান তা সঠিকভাবে মূল্যায়ন করা হয়না। নারীরা একটি পরিবারের জন্য বাড়িতে এবং এবং আশাপাশসহ সবজি উৎপাদনসহ কৃষিতে বীজ সংরক্ষণ এবং সুরক্ষায় বিশেষ অবদান রাখে। গ্রামীণ নারীর এই সফলতার দিকগুলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

উল্লেখ্য যে প্রতি বছরের ন্যায় এ বছরেও আন্তর্জাতিক গস্খামীণ নারী দিবস পালিত হচ্ছে। বৈশ্বিক খাদ্য ব্যবস্থায় গ্রামীণ নারীর গুরুত্বপূর্ণ স্বীকৃতিস্বরুপ এই বছরের প্রতিপাদ্য বিষয় করেছে- “সকলের জন্য ভালো খাদ্য উৎপাদনে গ্রামীণ নারী” (Rural Women Cultivating Good Food for All). গ্রামীণ নারীর প্রয়োজনীয় কাজের স্বীকৃতি দিয়ে, এই দিনটি বৈশি^ক খাদ্য ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য পদক্ষেপ নেওয়ার আহবান জানায়। গ্রামীণ নারীদের বৈচিত্র্যময় এবং স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন এবং বিতরণে ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31