IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> শিক্ষা >> টপ নিউজ >> বাগমারায় দামনাশ-পারদামনাশ স্কুলের শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাগমারায় দামনাশ-পারদামনাশ স্কুলের শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ-পারদামনাশ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মাহাবুব আলমের উপর হামলার ঘটনা ঘটেছে। ওই শিক্ষককে পিটিয়ে জখম করার নেপথ্যে রয়েছেন একই বিদ্যলয়ের সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিছার রহমান বলে অভিযোগ উঠেছে। তবে শিক্ষকের উপর হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন শিক্ষক আনিছার রহমান।

শিক্ষক মাহাবুব আলমের উপর ওই ঘটনায় মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সচেতন মানুষের ব্যানারে বিদ্যালনের মুল ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষক মাহাবুব আলমের উপর হামলা ও পিটিয়ে জখমকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে। সেই সাথে শিক্ষক আনিছার রহমানকে বিদ্যালয় থেকে বহিস্কারের দাবী করেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত ২০২১ সালের ২৭ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন সহকারি প্রধান শিক্ষক আনিছার রহমান। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারনে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। গত ১৪ জুন ২০২৩ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থতার কারন দেখিয়ে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিলুফা ইয়াসমিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরে বেঁকে বসেন পূর্বের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছার রহমান। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অসন্তষ দেখা দেয়। এতে বিদ্যালয়ের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানের এমন অবস্থা দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি মিমাংসার লক্ষ্যে নিজ উদ্যোগে ১৩ অক্টোবর শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠানে একটি বৈঠকের আয়োজন করেন।

বৈঠকে মিমাংসা ছাড়াই শিক্ষক আনিছার রহমানের লোকজন অস্ত্র ও লোহার রড নিয়ে হামলার চেষ্টা চালায়। ওই সময় স্থানীয় লোকজন অস্ত্রধারী নবাব (৩০) নামের এক যুবককে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন। ওইদিন বিকেলে শিক্ষক মাহাবুব আলম বিদ্যালয় থেকে বাড়ি ফিরার পথে মাড়িয়ার মোড় নামক স্থানে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল শিক্ষকের উপর হামলা চালায়। এ সময় তারা শিক্ষককে এলোপাথারি পিটিয়ে জখম করেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। ওই ঘটনার জের ধরেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সচেতন মানুষের ব্যানারে হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আনিছার রহমান হামলার সাথে কোন ভাবেই জড়িত নয় বলে দাবী করেন। তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য শিক্ষার্থীদের দিয়ে এমন কর্মকান্ড করা হচ্ছে বলে তিনি দাবী করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31