IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরের মুন্ডুমালা হাটের জায়গা দখল করে আলিশান দালান বাড়ি

তানোরের মুন্ডুমালা হাটের জায়গা দখল করে আলিশান দালান বাড়ি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা হাটের জায়গা দখল করে আলিশান বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ভবনটি নির্মাণের জন্য পৌর ইঞ্জিনিয়ার নাজমুল ও সাবেক কাউন্সিলর অনৈতিক সুবিধার মাধ্যমে প্লান পাশ করে দিয়েছেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। সরেজমিনে তদন্ত করলেই এসব অনিয়ম ধরা পড়বে বলে মনে করছেন হাটের ব্যবসায়ীরা। তবে ভবনের মালিক মোতালেব প্রভাব শালী হওয়ার কারনে কেউ কোন কিছুই বলতে পারছেন না বলেও স্থানীয় ব্যবসায়ীদের দাবি ।

সরেজমিনে দেখা যায়, মুন্ডুমালা হাটের উত্তরে ও সরকারী স্কুলের পূর্ব দিকে এবং গ্রামে যাওয়ার রাস্তার দক্ষিণে বহুতল ভবন নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যবসায়ী মোতালেব। পৌর এলাকার কোন পাকা ভবন নির্মাণ করতে হলে পৌরসভা থেকে প্লান পাশ করতে হয়। প্লান পাশ করতে গুনতে হয় বাড়তি টাকা। ভবনের সামনের সিড়িসহ ভবনের সামনের অংশের জায়গা হাটের।

স্থানীয় বেশকিছু ব্যবসায়ীরা জানান, আরএস ১৮২ দাগে মোতালেবের দেড় শতাংশ জায়গা আছে। কিন্তু ভবন নির্মাণ হয়েছে প্রায় দুই শতকের বেশি জায়গায়। অর্থাৎ হাফ শতাংশকের বেশি জায়গা দখল করে ভবন নির্মাণ করেছেন মোতালেব।

প্রথম দিকে এভাবে ভবন নির্মাণ করতে পারেনি মোতালেব। কিন্তু সাবেক কাউন্সিলর আতিক অনৈতিক সুবিধা নিয়ে ইঞ্জিনিয়ার নাজমুলের সাথে যোগসাজশের মাধ্যমে ভবন নির্মাণের প্লান পাশ করে দেন।

সাবেক কাউন্সিলর আতিক জানান, আমার জানা মতে হাটের জায়গা নাই। আমি এখন দায়িত্বে নেই, অনেক দিনের কথা।

ভবন নির্মাণ কারী মোতালেব জানান, হাটের জায়গায় কি পৌরসভা প্লান পাশ করে দিবে। আপনার জায়গা দেড় শতাংশ ভবন নির্মাণ হয়েছে দুই শতাংশের বেশি জায়গায় জানতে চাইলে তিনি জানান সামনের কিছু অংশ পড়েছিল ভেঙে ফেলা হয়েছে। আপনি সামনের অংশ ভাঙ্গলেও উপরে তো রয়েই গেছে প্রশ্ন করা হলে উত্তরে বলেন পৌরসভা থেকে যেভাবে প্লান পাশ করে দিয়েছে সে ভাবেই ভবন নির্মাণ করা হয়েছে। তিনি আরো জানান, আমার ভবন নির্মাণে যত সমস্যার সৃষ্টি হয়েছে। অথচ মুন্ডুমালা হাটের প্রভাবশালীরা হাটের জায়গা দখলে নিয়ে ব্যবসা ও বাড়ি নির্মাণ করেছেন, তাদের কোন সমস্যা হয়নি।

পৌরসভার সার্ভেয়ার রাজু জানান, সামনের সিড়িসহ উপরের অংশ হাটের। মোতালেব কে উচ্ছেদ করতে বলা হলেও তিনি করেননি। পুনরায় মাপজোক করে হাটের জায়গা টুকু দখল মুক্ত করা হবে।

সহকারী প্রকৌশলী নাজমুল জানান, হাটের জায়গায় ভবন নির্মাণ হয়নি। সামনের সিড়িসহ ওই ভবনের কিছু অংশ হাটের ও দেড় শতাংশ জায়গায় এমন ভবন কিভাবে হয় জানতে চাইলে তিনি জানান, আমার জানা মতে এমন হওয়ার কথা না। আপনি এবং সাবেক কাউন্সিলর আতিক অনৈতিক সুবিধার মাধ্যমে নাকি প্লান পাশ করে দিয়েছেন প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করেন।

মুন্ডুমালা তহসিল অফিসের নায়েব ইকবাল হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ভবন দেখে মালিক কে কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে। আমি তো সদ্য যোগদান করেছি। কাগজপত্র দেখে যদি হাটের জায়গায় ভবন নির্মাণ করা হয় সে বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হবে। কর্তৃপক্ষ যেভাবে ব্যবস্থা নিতে বলবেন সে ভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দেড় শতাংশ জায়গার উপরে ভবন নির্মাণ হয়নি, বেশি জায়গায় হয়েছে বলে মনে হয়েছে আমার।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31