IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাংলাদেশ-আজারবাইজান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী

বাংলাদেশ-আজারবাইজান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন এ সাক্ষাৎ করেন তারা। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় প্রধানত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যার মধ্যে রয়েছে আগামীতে বাকুতে অনুষ্ঠিতব্য কপ-২৯ সম্মেলন, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য এবং ব্যবসায়িক অংশীদারত্ব। এছাড়াও আজারবাইজান ও বাংলাদেশের মধ্যে একটি বিমান সেবা চুক্তির প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

অধ্যাপক ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিতব্য আসন্ন কপ-২৯ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এ সম্মেলনে প্রায় ৩২ হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন এবং মূলত জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা হবে, যা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রদূত হুসেইনলি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আজারবাইজান নতুন সুযোগ খুঁজছে এবং বাংলাদেশের সঙ্গে আরও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের উপায় অনুসন্ধান করছে।

তিনি উল্লেখ করেন, জুন মাসে বাকুতে দুই দেশের মধ্যে একটি পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আজারবাইজান বিমান সেবা চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে।

অধ্যাপক ইউনূস আজারবাইজানকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি আজারবাইজানের জনগণ, নেতৃত্ব এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news