IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পাবনায় ননএমপিও অনার্স শিক্ষকদের মানববন্ধন

পাবনায় ননএমপিও অনার্স শিক্ষকদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,পাবনা : জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মেনে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত দেশের অনার্স-মাষ্টার্স কোর্সের ননএমপিও শিক্ষকদের এমপিও ভুক্তির দাবীতে ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচী পালনের সময় পুলিশের বর্বোরোচিত হামলার প্রতিবাদে এবং এমপিওর দাবীতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন শিক্ষকবৃন্দ।

বুধবার সকালে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে পাবনা জেলার বিভিন্ন বেসরকারী কলেজের অনার্স-মাষ্টার্স কোর্সের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে ভুক্তভোগী শিক্ষকেরা বলেন, দীর্ঘ ৩২ বছর তারা অবহেলিত আছেন। সরকার তাদের এমপিও ভুক্ত করছেন না। তারা রাজধানী ঢাকায় এমপিও ভুক্তির দাবীতে গেলে পুলিশ তাদের উপর হামলা করেন। তারা এই হামলার প্রতিবাদ ও অতিসত্বর এমপিও ভুক্তির মাধ্যমে শিক্ষকের মর্যাদা দিবেন এমনটাই দাবী করেন।

বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেন, আমাদেরকে বৈধভাবে নিয়োগ দিয়ে বারবার নীতিমালার দোহাই দিয়ে এমপিও বঞ্চিত করা হচ্ছে। অথচ দেশের সংবিধানে যদি পরিবর্তন আনা যায় তাহলে আমাদের এমপিও দিতে নীতিমালার অজুহাত না দিয়ে আমাদের রুটি রুজির এই পথটা উন্মুক্ত করা হলে বর্তমান এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো।

বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের পাবনা জেলা শাখার সভাপতি জাফরুল আলম শিবলু বলেন, ৩২ বছর অবহেলিত। বারবার সরকার আসে যায় কিন্তু আমাদের এমপিও হয়না। প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে কাজে লাগিয়ে অনার্স-মাস্টার্স কোর্সের নামে কোটি কোটি টাকা আয়ের খাতে নিলেও আমাদেরকে বারবার অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের মধ্যে রেখেছে। আমরা এই বৈষম্যের হাত থেকে মুক্তি পেতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দ্বারস্থ হয়েছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31