IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> মোহনপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

বিএনপি নেতা মাহফুজ সরকার বিদ্যুৎ

বিএনপি নেতা মাহফুজ সরকার বিদ্যুৎ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : জাতীয় দৈনিক সময়ের আলো ও স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকা রাজশাহী মোহনপুর প্রতিনিধি ও মোহনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ওরফে রাসেল সরকার এর চাচা সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপি নেতা, সাবরেজিস্টার অফিসের দলিল লেখক মাহফুজ সরকার বিদ্যুৎ (৪৮) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

তিনি মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউপির কৃষ্ণপুর গ্রামের মরহুম আব্দুস সামাদ সরকারের ছেলে। তার ভাতিজা সাংবাদিক রাসেল সরকার সকলের কাছে তাঁর চাচার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত মাহফুজ সরকার বিদ্যুত এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, মোহনপুর সাবরেজিস্টার অফিস, দলিল লেখক সমিতি ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা।

এক শোক বার্তায় মরহুম মাহফুজ সরকার বিদ্যুত এর অকাল মৃত্যুতে দোয়া কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টার সময় বিদ্যুত সরকারের নিজ গ্রামে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে বিদ্যুত সরকার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, ২২ অক্টোবর মঙ্গলবার রাত্রী অনুমান ৯টা ১৩ মিনিটের দিকে মোহনপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয় হতে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি কৃষ্ণপুরে ফেরার পথে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের একদিলতলা বাঁশের হাটে পৌছামাত্র একটি বাঁশ বোঝাই ভুটভুটি তাকে ধাক্কা দিলে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর জখমপ্রাপ্ত হলে ভুটভুটি পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় বিদ্যুতের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

এ ব্যাপারে মোহনপুর থানায় সড়ক আইনে একটি মামলা রজু করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31