IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘হাসিনা দিল্লির পার্কে ঘুরে বেড়ায়, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে’

‘হাসিনা দিল্লির পার্কে ঘুরে বেড়ায়, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, ‘দিল্লির পার্কে ঘুরে বেড়ায় বিশেষ সিকিউরিটি নিয়ে পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী। যিনি বাংলাদেশে ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুম করেছিলো, যিনি অনেক বিরোধী নেতা-কর্মীদের গুম করেছিলো, খুন করেছিলো, সেই শেখ হাসিনা বিশেষ সিকিউরিটি নিয়ে দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান। ভারত সরকার যারা গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে অহংকার করে কথা বলেন সেই দেশের রাজধানী দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান তিনি।

শুক্রবার সকালে এক অবস্থান কর্মসূচিতে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে প্রকাশিত সংবাদ তুলে ধরে তিনি এ আহ্বান জানান।

জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি এই অবস্থান কর্মসূচি হয়।

জয়নুল আবদিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট এখনো আওয়ামী লীগের প্রেত্মাতারা জড়িত। যারা আলু সিন্ডিকেট করেছে, যারা পেঁয়াজ সিন্ডিকেট করেছে, যারা চিনি সিন্ডিকেট করেছে যারা রোজার দিনে আমাদেরকে চিনি খেতে দেয়নি তারা আবার কিন্তু সজাগ হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই হবে। যত দেরি হবে তারাই আবার মেরুদন্ড সোজা করে দাঁড়াবে। এদেরকে আইনের আওতায় এনে ওদের মেরুদন্ড ভেঙে দিতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ দুই মাসেও প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ।

ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি এবিএম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের সঞ্চালনায় এই অবস্থান কর্মসূচিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. নেছারুল হক, কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিমসহ সেনবাগের নেতারা বক্তব্য রাখেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31