IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> আপনার মুখে কোন ধরনের সানগ্লাস ভালো মানাবে

আপনার মুখে কোন ধরনের সানগ্লাস ভালো মানাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : রোদ থেকে চোখ বাঁচাতে সানগ্লাসের বিকল্প নেই। তবে বর্তমানে শুধু চোখের সুরক্ষাতেই নয় বরং ফ্যাশনের অনুসঙ্গ হয়ে উঠেছে নানা রং ও ডিজাইনের সানগ্লাস। যদিও ব্র্যান্ডেড সানগ্লাসের চাহিদা সবচেয়ে বেশি। তবে সবার তো আর সাধ্য নেই লাখ লাখ টাকা খরচ করে সানগ্লাস কেনার।


তবুও রোদচশমা কেনার সময় ভালো মানেরটি কেনার চেষ্টা করুন, এতে করে আপনার চোখ থাকবে সুস্থ। রোদচশমা কেনার সময় আরও একটি বিষয় বিবেচনা করা গুরুত্বপুর্ণ, আর সেটি হলো আপনার মুখের গড়নের সঙ্গে সানগ্লাসটি মানানসই কি না। আসলে সব ধরনের রোদচশমা কিন্তু সবার মুখে মানায় না। গোল মুখে এক রকম সানগ্লাস মানায়, আবার ডিম্বাকৃতি মুখের জন্য অন্য রকম। কেবল ফ্যাশনই নয়, চোখের নিরাপত্তার জন্যেও সানগ্লাসের প্রয়োজন।

আপনার চেহারা ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নয়, অথচ ফ্যাশনের ঝোঁকে পড়ে রঙিন গ্লাস ও ছকভাঙা ডিজাইনের স্পেকস কিনলেই মুশকিল। জেনে নিন, আপনার মুখে কোন ধরনের সানগ্লাস সবচেয়ে ভালো মানাবে-
পানপাতার মতো মুখ: আপনার মুখের গঠন কি পানপাতার মতো? এমন মুখে কপাল চওড়া ও চোয়াল সরু থাকে। ক্যাট’স আই, স্পোর্টি সানগ্লাস বেশ মানিয়ে যায় এই চেহারায়। তবে সানগ্লাসের আাকার যাতে খুব বেশি বড় না হয়, সে দিকে সতর্ক থাকুন।


ডিম্বাকৃতি মুখে: এ ধরনের মুখে সব ধরনের সানগ্লাসই ভালো মানায়। শুধু খেয়াল রাখবেন, ফ্রেমটি যাতে আপনার মুখের তুলনায় খুব বেশি চওড়া না হয়। গোলগাল মুখ: মুখের গড়ন গোলগাল হলে ক্যাট’স আই কিংবা অ্যাভিয়েটর ফ্রেমের সানগ্লাস পরলে মুখ বেশ লম্বাটে দেখায়। আয়তাকার, কোণযুক্ত ফ্রেমের সানগ্লাস পরলেও এমন চেহারায় বেশ ভাল লাগে।


বর্গাকৃতির মুখ:এ ধরনের মুখে মেটালিক ফ্রেম অথবা সানগ্লাসের নীচের অংশ রিমলেস হলে বেশ মানিয়ে যায়।
সরু মুখ: চোয়ালের গঠন সরু হলে ক্যাট’স আই স্টাইল সানগ্লাস ভালো মানাবে। তবে খেয়াল রাখতে হবে, সানগ্লাস যেন চোখের কোল ঢেকে রাখে, তাই সানগ্লাস একটু বড় হওয়াই ভালো।
লম্বা মুখ: লম্বা মুখে গোলাকৃতি সানগ্লাস ভালো মানায়। তবে খেয়াল রাখতে হবে, সানগ্লাসের ফ্রেম যেন খুব ছোট না হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31