IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> গণহত্যায় হাসিনার অর্থ যোগানদাতাদের বিচার করতে হবে : মাসুদ

গণহত্যায় হাসিনার অর্থ যোগানদাতাদের বিচার করতে হবে : মাসুদ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলছেনে, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা চালাতে যে সকল ব্যবসায়ী শেখ হাসিনাকে উৎসাহ, প্রেরণা ও অর্থের যোগান দিয়েছে, তাদেরও বিচার করতে হবে। তারাও আওয়ামী ফ্যাসিবাদের দোসর।’

শনিবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর পল্টন চায়না টাউন ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘৩ আগস্ট সালমান এফ রহমানের নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদের দোসর, জনগণের রক্তচোষা ব্যবসায়ীরা শেখ হাসিনা সাথে মতবিনিময় করে বলেছেন, যেকোনো কিছুর বিনিময়ে ব্যবসায়ীরা শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখবে। এ জন্য যা যা করার তারা সবই করবে। এর আগে ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছে, ছাত্র-জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগকে মাঠে নামতে হবে না শুধু ছাত্রলীগই যথেষ্ট। একদিকে ব্যবসায়ীদের অর্থের যোগান, অপরদিকে ওবায়দুল কাদেরের উসকানি- দুয়ে মিলে শুরু হয় গণহত্যার মহোৎসব।’

তিনি বলেন, ‘গত ১৫ বছর আওয়ামী লীগের দলীয় ব্যবসায়ী নামের কসাই ব্যতিত কোনো ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারেনি। আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা ব্যবসায়ীদের সংগঠন দখল করে রাষ্ট্রীয় মদদে চাঁদাবাজি, টেন্ডারবাজি, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক লুটপাট করেছে। মানুষ এখন নিজের আমানতে টাকা তুলতে গিয়ে ব্যাংকে টাকা পাচ্ছে না। সব টাকা আওয়ামী লীগ বিদেশে পাচার করে নিয়ে গেছে। অব্যবসায়ীদের ব্যবসায়ী সংগঠনের নেতা বানানোয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক ব্যবসায় অংশগ্রহণ করতে পারেনি। সুযোগটি ভারতকে কাজে লাগাতে সবধরনের সহযোগিতা করেছে আওয়ামী লীগ। ভারত সেই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। ভারতে অর্থনীতি চাঙ্গা করতে সহযোগিতা করে হাসিনা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আগামীতে জনগণ সুযোগ দিলে জামায়াতে ইসলামী অর্থনৈতিক মেরুদণ্ডহীন বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে রূপান্তর করতে পারবে। কারণ জামায়াতে ইসলামীর হাতে দেশ পরিচালনা হলে জনগণের এক টাকাও বিদেশে পাচার হবে না। ল্টুপাট আর চাঁদাবাজি থাকবে না। ফলে একটি কল্যাণ ও আধুনিক রাষ্ট্র গঠনে সহজ হবে। জনগণ বুঝে গেছে, কে ক্ষমতা গেলে ল্টুপাট করবে আর কে ক্ষমতা গেলে রাষ্ট্র গঠন করবে।’

ড. শফিকুল ইসলাম মাসুদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘একটি দেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ব্যবসায়ীরা।’

নতুন বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামীকে সহযোগিতা করতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

চায়না টাউন ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সেক্রেটারি গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্টন দক্ষিণ থানা আমির শাহীন আহমদ খান ও বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাঈদ। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে সাবেক কাউন্সিলর আব্দুর রব, অ্যাডভোকেট মারফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান শাহীন, মোহাম্মদ আল আমিন রাসেল, আব্দুল গফুর ভূঁইয়াসহ চায়না টাউন ওয়ার্ডের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31