IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় সালিশের রায় না মেনে বসতবাড়ি ভাঙচুর লুটপাট

মান্দায় সালিশের রায় না মেনে বসতবাড়ি ভাঙচুর লুটপাট

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় সালিশের রায় না মেনে এক বৃদ্ধার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পার-নুরুল্লাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধার নাম আনোয়ারা বেগম (৬০)। তিনি পার-নুরুল্লাবাদ গ্রামের মৃত আলিমুদ্দীনের স্ত্রী। ঘটনায় আজ সোমবার একই গ্রামের মকলেছুর রহমান, রফাতুল্ল্যা ঝড়–সহ ৭জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আনোয়ারা বিবি বলেন, বসতভিটার ৪শতক জমি নিয়ে প্রতিবেশিদের সঙ্গে বিরোধ চলছিল। এনিয়ে নওগাঁ আদালতে একাধিক মামলাও চলছে। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় লোকজন উভয়পক্ষকে নিয়ে রোববার বিকেলে সালিশের আয়োজন করে। সালিশের রায় অমান্য করে রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা করে।

ভুক্তভোগী আনোয়ারা বিবি অভিযোগ করে বলেন, হামলাকারীরা বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তারা ঘরে থাকা দুই লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে এ হামলা চালানো হয়েছে।
সালিশের মাতব্বর সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, উভয়পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় লোকজন উদ্যোগ নেয়। দীর্ঘ সময় কাগজপত্র পর্যালোচনা করে উভয়পক্ষকে নালিশি জমির অংশ ভাগ দেন সালিশের লোকজন। এ রায় অমান্য করে বৃদ্ধা আনোয়ারা বিবির বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষরা।
জানতে চাইলে অভিযুক্ত রফাতুল্যা ওরফে ঝড়– মোবাইলফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন
।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31