IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারে অনন্য এস.আই শফিকুল ইসলাম

ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারে অনন্য এস.আই শফিকুল ইসলাম

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : জয়পুরহাট জেলার সদর থানার অন্তর্গত বুজরুক গ্রামের মোঃ শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে ২০২০ সালে এসআই ক্যাডেট ব্যাচে যোগদান করেন। তারপর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে মৌলিক প্রশিক্ষণ শেষে নওগাঁ জেলা যোগদান করে বাস্তব প্রশিক্ষণ শেষ করে ধামইরহাট থানায় যোগদান করেন। চলতি বছরে প্রায় ৩০ টির বেশি ভিকটিম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেন। যার মধ্যে ২০ জন শিশু ভিকটিম। ভিকটিমদের উদ্ধার ও অপহরণকারী আসামীদের গ্রেফতার করেন। ভিকটিম উদ্ধারে একজন তৎপর অফিসার এসআই মোঃ শফিকুল ইসলাম। ভিকটিম উদ্ধার করে বাবা মায়ের হাতে তুলে দেন।এতে অভিভাবকরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বশেষ চলতি মাসের গত ০২/১১/২৪ তারিখে ঢাকায় অভিযান চালিয়ে দুজন শিশু ভিকটিম উদ্ধার সহ দু’জন আসামী গ্রেফতার করেন।

অভিভাবক মোঃ আঃ রশিদ বলেন, আমার মেয়ে গত মাসে অপহরণ হলে আমি ২৪/১০/২৪ তারিখে মামলা করলে দারোগা শফিক মাত্র ৮ দিনের মধ্যে আমার মেয়েকে ঢাকা থেকে উদ্ধার করে দিয়েছেন।

অপর ভুক্তভোগী অভিভাবক মোঃ মামুনুর রশিদ বলেন, আমার মেয়ে গত মাসে অপহরণ হইলে আমি গত ২/১১/২৪ তারিখে থানায় মামলা করলে ৩/১১/২৪ তারিখে ঢাকা থেকে আমার মেয়েকে উদ্ধার করেন এস. আই শফিকুল ইসলাম। তিনি আরও বলেন তিনি একজন ভালো মানুষ, তাকে তাগাদা দেওয়া লাগেনি, নিজ দায়িত্বে আমার মেয়েকে উদ্ধার করে দিয়েছেন।
উপজেলা বিভিন্ন এলাকায় সৎ ও কর্মপরায়ন পুলিশ অফিসার হিসেবে পরিচিত ধামইরহাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মো. শফিকুল ইসলাম বলেন, এসব ভিকটিমদের মধ্যে রয়েছে প্রেম ঘটিত বিষয়, প্রতারণার শিকার, টিকটকের জনপ্রিয় হতে বন্ধুর সাথে পলায়ন, পরিবারের সাথে বনিবনা ইত্যাদির ঘটনাই বেশি ফেস করতে হয়েছে, তিনি আরও বলেন ভিকটিম উদ্ধার করে তাদের আইনগত সহায়তার পাশাপাশি সামাজিক সচেতনতা সম্পর্কে ধারণাও দেওয়া হয়ে থাকে। তবে তিনি মনে করেন বিভিন্ন স্কুল, কলেজ ছাত্র/ছাত্রীদের এসব প্রতারণার বিষয়ে শিক্ষকগণ কর্তৃক সচেতনতাসহ শিশু আইন সম্পর্কে ধারণা দিলে অপহরণের প্রভাব অনেকটাই কমে যাবে।’ তার এসব সফলতার অভিযানগুলো পরিচালনায় জেলা পুলিশ সুপার, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ তাকে দিক নির্দেশনা ও সহযোগিতায় করায় এমন সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31