IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

মহাদেবপুরে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রæতার জের ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে মারপিট, নগদ অর্থ লুটপাট, মোটর সাইকেল ভাংচুর ও হাত ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ৭ দিনেও থানা পুলিশের বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানায়, উপজেলার হাতুড় ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আরিফুল ইসলাম তার চাচাত ভাই একই গ্রামের হামেদ আলীর ছেলে জাহিদুল ইসলামকে সাথে নিয়ে গত ৩০ অক্টোবর বুধবার সকালে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে মশিদা সুলতানপুর এলাকায় ধানের জমি দেখার উদ্দেশ্যে রাস্তার পাশে মোটর সাইকেল রাখা মাত্র পূর্বশত্রæতার জের ধরে দেওয়ানপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুল জলিল, সাইদুর রহমানের ছেলে সোহেল, তোফাজ্জল হোসেনের ছেলে রফিকুল ইসলাম, মৃত নইমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, হাশেম আলীর ছেলে নুরনবী, ফজলুর রহমানের ছেলে সাদ্দাম হেসেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আরিফুল ইসলাম ও জাহিদুল ইসলামকে এলোপাথাড়ী মারপিট করতে থাকে। তারা মারপিট করে আরিফুল ইসলামের বাম হাত ভেঙে দেয়। এ সময় প্রতিপক্ষরা তাদের কাছ থেকে গরু কেনার জন্য কাছে রাখা নগদ ১ লক্ষ ১২ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলটি ভাংচুর করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আরিফুল ইসলামকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার পরদিন ৩১ আগষ্ট উপরোক্ত ব্যক্তিদের আসামী করে থানায় লিখিত অভিযোগ দেয়ার ৭ দিনেও এজাহারভূক্ত না করায় থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন আরিফুল ইসলাম।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী জানান, সেখানে বালুমহল নিয়ে বেশ কিছুদিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মারামারি, রাস্তার কালভার্ট ভাংচুর ও মেশিন লুটপাটের পৃথক পৃথক অভিযোগ পাওয়া গেছে। সেখানে উর্দ্ধতন কতৃপক্ষসহ সরেজমিন তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31